× Banner
সর্বশেষ
হাসপাতাল থেকে রোগী ভাগানো দালাল চক্র ও সিজার বাণিজ্য স্থায়ীভাবে বন্ধ হবে: স্বাস্থ্যমন্ত্রী পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়া সরকারের প্রধান অগ্রাধিকার: মীর শাহে আলম বাঘ রক্ষা মানেই সুন্দরবনের প্রতিবেশ সুরক্ষা: পরিবেশ মন্ত্রী দেশেই উন্নত চিকিৎসায় বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে: ডা. এ জেড এম জাহিদ হোসেন যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক  নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য নগদ বিক্রি নিয়ে গুজব ভিত্তিহীন, রাষ্ট্রীয় ব্যবস্থাপনা বহাল থাকবে: ফকির মাহবুব আনাম জামায়াত নেতার ধর্ষণে অন্তঃসত্ত্বা বিধবা নারী; গর্ভের সন্তান নষ্টের অভিযোগ আন্দোলনে একদিনও দেখিনি, অথচ জুলাইয়ের হোতা হয়ে উঠেছিল – সেতুমন্ত্রী পাইকগাছায় বিশ্ব বাঘ দিবস পালিত

ভারতে কোনও অবৈধ বাংলাদেশি নেই -প্রধানমন্ত্রী শেখ হাসিনা

admin
হালনাগাদ: সোমবার, ১ অক্টোবর, ২০১৮

ভারতে কোনও অবৈধ বাংলাদেশি নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিছুদিন ধরে বিশেষ করে আসামে জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) তৈরির পর থেকেই ভারতীয় রাজনীতিকরা বলছেন, দেশটিতে অবৈধ বাংলাদেশি রয়েছে। আর এসব অবৈধ বাংলাদেশিদের চিহ্নিত করে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে।

কিন্তু ভয়েস অব আমেরিকাকে দেয়া এক সাক্ষাৎকারে ভারতের এই অভিযোগ অস্বীকার করে প্রধানমন্ত্রী বলেন, আমি তো মনে করি না যে, আমাদের কোনও অবৈধ বাংলাদেশি ভারতে আছে। এমনকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তো আশ্বাস দিয়েছে, কাউকে আমাদের দেশে ফেরত পাঠানো হবে না।

একইসঙ্গে তিনি উল্লেখ করেন, দুই দেশের মধ্যে আর্থিক সম্পর্ক আরও সুদৃঢ় করার ব্যাপারে ইতোমধ্যেই উদ্যোগ নেয়া হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এ নিয়ে বেশ কয়েক দফায় আলোচনা হয়েছে। শুধু তাই নয়, বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের ভালো পরিবেশ রয়েছে। তাই বিশ্বের বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগের জন্য আবেদন করেছেন।

বাংলাদেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হওয়ার ব্যাপারে আশা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে মুক্ত ও স্বাধীন নির্বাচন কমিশন রয়েছে।

ভয়েস অব আমেরিকার সাংবাদিক সরকার কবীরূদ্দীনকে দেয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী দেশের অর্থনৈতিক সমৃদ্ধির কথাও তুলে ধরেন৷ তিনি বলেন, সঠিক পরিকল্পনায় এগিয়ে চলছে বাংলাদেশের অর্থনীতি। জিডিপির প্রবৃদ্ধি আজ সাড়ে ৭ শতাংশ ছাড়িয়ে গেছে। দেশের অর্থনীতি শক্ত ভিতের উপর দাঁড়িয়ে আছে।

উল্লেখ্য, গেল ৩০ জুলাই ৪০ লাখ ব্যক্তির নাম বাদ দিয়ে জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) প্রকাশ করে আসামের প্রশাসন। রাজ্যের তিন কোটি ২৯ লাখ মানুষের মধ্যে নাগরিকপঞ্জিতে নাম ওঠে দুই কোটি ৮৯ লাখের।


এ ক্যটাগরির আরো খবর..