× Banner
সর্বশেষ
নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় ‘মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার’ পেলেন ড. আব্দুন নূর প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ছাড় উদ্বোধন, আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা – সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী পাটুরিয়া ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়মের দায়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ – নৌপরিবহন প্রতিমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু – আইনমন্ত্রী মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের পরিবারে প্রশাসনের সহায়তা শ্যামনগরে ঈদুল আজহা উপলক্ষে কম আয়ের মানুষরা পাবে ১৪৮ মেট্রিক টনের উপর চাউল মাদারীপুরে শেষ মুহুর্তে জমে উঠেছে কোরবাণির পশুরহাট, মলম পার্টির দৌড়াত্ম ঠেকাতে তৎপর পুলিশ

ভারত প্রতিনিধি

ভারতের রাষ্ট্রীয় ভাষা হিন্দি স্বীকৃত নয়, জোর করে চাপিয়ে দেয়া হয়েছে

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ৩ মে, ২০২২
রাষ্ট্রীয় ভাষা হিন্দু স্বীকৃত নয়

ভারতের রাষ্ট্রভাষা হিসাবে হিন্দি স্বীকৃত কি নয়, এই নিয়ে কিছুদিন ধরেই জলঘোলা চলছে সোশ‍্যাল মিডিয়ায়। শুরুটা করেছিলেন অজয় দেবগণ ও কিচ্চা সুদীপ‌। দুই হিন্দি ও কন্নড় তারকার বিবাদ গোটা দেশে চর্চার বিষয় হয়ে দাঁড়ায়। বিষয়টা নিয়ে এবার গায়ক সোনু নিগম বললেন, “আমি যতদূর জানি, ভারতের সংবিধানে হিন্দিকে রাষ্ট্রভাষা হিসাবে উল্লেখ করা হয়নি, যারা হিন্দি বলেন না তাদের উপরেও জোর করে ভাষাটা চাপিয়ে দিতে হবে?

গায়ক সোনু নিগম বলেন, ভারতীয় সংবিধানে কোনো ভাষাকেই ‘রাষ্ট্রভাষা’হিসাবে উল্লেখ করা নেই। হিন্দি দেশে সবথেকে বেশি মানুষের ভাষা হতে পারে। কিন্তু তার মানে এই নয় যে, যারা হিন্দি বলেন না তাদের উপরেও জোর করে ভাষাটা চাপিয়ে দিতে হবে। ভাষা বিতর্ক নিয়ে এভাবেই নিজের মতামত জাহির করেছেন তিনি।

গায়কের কথায়, “আমি যতদূর জানি, ভারতের সংবিধানে হিন্দিকে রাষ্ট্রভাষা হিসাবে উল্লেখ করা হয়নি। আমি এই বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গেও কথা বলেছি। আমাদের দেশে বেশিরভাগ মানুষ হিন্দিতে কথা বলেন, আমি সেটা বুঝি। সেই সঙ্গে আমরা এটা কি জানি যে বিশ্বের সবথেকে পুরনো ভাষা তামিল? এখানে তামিল আর সংষ্কৃতের মধ‍্যে বিতর্ক রয়েছে। তবে সবাই বলে তামিল নাকি সারা বিশ্বের মধ‍্যে সবথেকে পুরনো ভাষা।”

সোনুর মতে, দেশে এমনিতেই যথেষ্ট সমস‍্যা রয়েছে। এর মধ‍্যে আবার নতুন একটার কি খুব দরকার? ভাষা ভিত্তিক ভেদাভেদ তৈরি করে দেশবাসীর মধ‍্যে বৈষম‍্য সৃষ্টি হচ্ছে বলে দাবি সোনুর। যারা হিন্দিতে কথা বলে না তাদের উপরেও ভাষাটা জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে। সোনুর মতে, কে কোন ভাষায় কথা বলবে সেটা ঠিক করার অধিকার থাকা উচিত।


এ ক্যটাগরির আরো খবর..