× Banner
সর্বশেষ
খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী দর্জি কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন বুনছেন বিধবা সায়রা খাতুন  নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স -সমাজকল্যাণ মন্ত্রী শার্শা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহারিয়ার মাহমুদকে অপসারণের দাবিতে মানববন্ধন ফরিদপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বর্ণ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু ফরিদপুরে খালাকে হত্যার প্রতিবাদে মানববন্ধন, ঘাতকের ফাঁসির দাবিতে উত্তাল এলাকাবাসী

মহারাজা হরি সিং এর কাশ্মীর চুক্তির দিন ২৬ অক্টোবরকে ভারতভুক্তি দিবস পালনের ঘোষনা ভারতের

admin
হালনাগাদ: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯

মহারাজা হরি সিং ১৯৪৭ সালের ২৬ অক্টোবর জম্মু ও কাশ্মীরকে ভারতের সাথে অন্তর্ভুক্ত করার জন্য লর্ড মাউন্টব্যাটেনের চুক্তিপত্রে স্বাক্ষর করেছিলেন। সেই কারণে ২৬ অক্টোবর বিশেষ গুরুত্বপূর্ণ দিন হিসেবে ভারতভুক্তি দিবস ঘোষণা। আগামী বছর থেকে বিশেষভাবে পালিত হবে এই দিনটি।

আর কয়েকদিন পরেই গোটা দেশ মেতে উঠবে নতুন বছরকে আমন্ত্রণ করার জন্য। বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যে নতুন বছরের বার্ষিক ছুটির তালিকা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। আর এবারে জম্মু এবং কাশ্মীরে ২০২০ সালের বার্ষিক ছুটির তালিকা থেকে বাদ পড়ল প্রাক্তন মুখ্যমন্ত্রী শেখ আবদুল্লার জন্মদিন এবং শহিদ দিবস। যা নিয়ে আবারও সরগরম উপত্যকা। যদিও যোগ করা হয়েছে ২৬ অক্টোবর ভারতভুক্তি দিবস।

এমনিতেই ৩৭০ ধারা বাতিলের পর থেকেই পাহাড়ে শান্তি বজায় রাখাই ছিল সব থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর সেদিক থেকে কোন রকম ঝুকি নিতে চাইনি কেন্দ্রীয় সরকার। যাতে কোনভাবেই অশান্তি ছড়াতে না পারে সেই কারণে বন্ধ রাখা হয়েছিল ইন্টারনেট পরিষেবা। এছাড়াও মোতায়েন করা হয়েছিল সেনাবাহিনী। নিশ্ছিদ্র নিরাপত্তাতে মুড়ে ফেলা হয়েছিল এই অঞ্চল। আর তারপরে নতুন বছর পরার আগেই এই ছুটির তালিকা নিয়ে আবারও উত্তপ্ত জম্মু ও কাশ্মীর।

শুক্রবার রাতে ডেপুটি সেক্রেটারি অফ দা জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের জি এল শর্মা ২০২০ সালে জম্মু কাশ্মীরে এই ছুটির তালিকা প্রকাশ করেছিলেন। আর তালিকা সামনে আসার পরে অবাক হয়েছেন অনেকেই।


এ ক্যটাগরির আরো খবর..