× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অর্থনৈতিকভাবে দেশ খুব খারাপ অবস্থায়ও সরকার সব কাজ চালিয়ে যাচ্ছে – অর্থমন্ত্রী বেনাপোলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল দেশে চালু হচ্ছে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ প্রতিশ্রুতি রাখবে সরকার, আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী

ভারত প্রতিনিধি

টুইটারে ফের ট্রেন্ডিংয়ে বয়কট লাল সিং চাড্ডা হ‍্যাশট‍্যাগ

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ১ আগস্ট, ২০২২
বয়কট লাল সিং চাড্ডা

একটা দুটো বাদে একটাও ছবি সাফল‍্যের মুখ দেখতে পাচ্ছে না বলিউড। এমন পরিস্থিতিতে মিস্টার পারফেকশনিস্ট আমির খান পর্যন্ত চিন্তায় রয়েছেন আসন্ন ছবি ‘লাল সিং চাড্ডা’র ভবিষ‍্যৎ নিয়ে। তাঁর চিন্তা আরেকটু বাড়িয়ে দিয়েছেন নেটনাগরিকরা। টুইটারে ফের ট্রেন্ডিংয়ে বয়কট লাল সিং চাড্ডা হ‍্যাশট‍্যাগ।

ছবির ট্রেলার মুক্তি পাওয়ার পরে একবার ক্ষোভ উগরে দিয়েছিলেন নেটনাগরিকদের একটা বড় অংশ। আমির করিনার পুরনো মন্তব‍্য, সাক্ষাৎকার খুঁড়ে আক্রমণ শানানো হয়েছিল। এবারেও ঘটেছে তেমনটাই। আমিরের একটি পুরনো সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে আনা হয়েছে।

সেখানে আমির বলেছিলেন, ভারত এমনিতে খুব সহিষ্ণু দেশ হলেও কিছু মানুষ আছেন যারা ইচ্ছাকৃত ভাবে ঘৃণা, হিংসা ছড়ান। শুধু তাই নয়, তিনি আরো বলেছিলেন, দেশের পরিস্থিতির জন‍্য স্ত্রী (এখন প্রাক্তন) কিরণ রাও নাকি সন্তানদের নিয়ে ভারত ছেড়ে চলে যেতে চান। তাঁর এই মন্তব‍্য নিয়ে ব‍্যাপক সমালোচনা হয়েছিল তখন।

কিন্তু আমির হয়তো ভাবতেও পারেননি যে তাঁর এই মন্তব‍্য ভবিষ‍্যতে ছবির সাফল‍্যের পথে অন্তরায় হয়ে দাঁড়াতে পারে। টুইটার ইতিমধ‍্যে ছেয়ে গিয়েছে বয়কট লাল সিং চাড্ডা হ‍্যাশট‍্যাগে। আমিরকে ‘হিন্দু বিরোধী’, ‘ভারত বিরোধী’ বলে দেগে দিয়েছেন অনেকেই। যে দেশে থাকাটা নিরাপদ মনে করেন না, সেই দেশে সিনেমা রিলিজ করছেন কেন? প্রশ্ন তুলেছেন ক্ষুব্ধ নেটনাগরিকরা।

এর আগে দেশকে অসম্মানের অভিযোগ তুলে এখন নেটনাগরিকরা আমির ও লাল সিং চাড্ডাকে বয়কটের ডাক তুলেছিলেন। আমির একবার বলেছিলেন, শিবলিঙ্গে দুধ ঢেলে নষ্ট না করে বরং ওই টাকায় দরিদ্র শিশুদের খাওয়ানো উচিত। ২০২০ তে যখন বলিউডের বিরুদ্ধে বিক্ষোভের ঢেউ উঠেছে দেশজুড়ে, তখন করিনা বলেছিলেন পছন্দ না হলে ছবি দেখবেন না। কেউ জোর করবে না।

এখন তাঁদের সেই মন্তব‍্যগুলি তুলে ধরে পালটা কটাক্ষ ছুঁড়ছেন নেটিজেনরা। টাকা খরচ করে এইসব অভিনেতা অভিনেত্রীদের ছবি না দেখে বরং সেই টাকায় দরিদ্র বাচ্চাদের খাওয়ান, বই পড়ুন। কিন্তু এদের ছবি দেখে দেশটাকে নষ্ট করবেন না, আর্জি নেটিজেনদের।


এ ক্যটাগরির আরো খবর..