× Banner
সর্বশেষ
কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ  খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

যশোরে মাদকাসক্ত বড় ভাইয়ের হাতে ছোটভাই খুন

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২০
ঘোষণা

যশোর প্রতিনিধি: যশোরের বাঘারপাড়ায় আপন বড়ভাইয়ের হাতে ছোট ভাই রিপন হোসেন (৩০) খুন হয়েছেন। সোমবার গভীর রাতে উপজেলার ঘোষনগর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ আজ সকালে অভিযুক্ত বিপ্লব হোসেনকে (৩৫) আটক করেছে। নিহত রিপন হোসেন ওই গ্রামের হরমুজ মোল্লার ছেলে।
রিপনের স্ত্রী সুকুরন খাতুন জানান, ভাসুর বিপ্লব হোসেন প্রায়ই নেশা করে বাড়িতে ঢুকতেন। এ নিয়ে তার স্বামীর সাথে প্রায়ই গন্ডগোল হতো। এ নিয়ে কয়েকবার মারপিটও করেছেন তার স্বামীকে।
সোমবার রাত ১২ টার দিকে রিপন টয়লেটে যাওয়ার জন্যে বাইরে বের হন। এ সময় তার বড়ভাই বিপ্লব টিউবওয়েলের হাতল দিয়ে মাথার পিছনে আঘাত করলে সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের সদস্যরা রাতেই তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শাহ্ আলম রুবেল বলেন, রাত ১টার দিকে রিপনকে হাসপাতালে আনা হয়। এর আগেই তার মৃত্যু হয়। তার ডান কান থেকে রক্ত পড়ছিল ও বাম চোখের নিচে রক্ত জমে ছিল।
বাঘারপাড়া থানার ওসি সৈয়দ আল মামুন জানান, খবর পেয়ে রাতেই পুলিশ হাসপাতাল থেকে লাশ থানায় নিয়ে আসে এবং আজ সকালে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
ওসি আরো বলেন, পারিবারিক বিরোধের জের ধরে এ হত্যাকান্ড ঘটানো হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় অভিযুক্ত বিপ্লবকে আজ সকালে পাশর্^বর্তী জামালপুর গ্রাম থেকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।


এ ক্যটাগরির আরো খবর..