× Banner
সর্বশেষ
উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পিকার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন পাইকগাছায় ২০ হাজার ৫৪০ শিশু কে দেওয়া হবে হাম- রুবেলা ভ্যাকসিন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনায় আটক -৩ ; সিসিটিভির সরঞ্জাম উদ্ধার  কৃষিমন্ত্রীর সাথে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কামারখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি পরীক্ষা অনুষ্ঠিত-২০২৬ ঝিকরগাছায় পল্লী সঞ্চয় ব্যাংকের কার্যক্রম নিয়ে বিতর্ক : ঋণ বিতরণে স্বজনপ্রীতি দেশের গুরুত্বপূর্ণ ২০টি স্থানে ফায়ার স্টেশন স্থাপন প্রকল্পের ভূমি অধিগ্রহণ অনুমোদন কৃষি ও সামাজিক কার্যক্রমে ব্র্যাকের নিজস্ব তহবিল থেকে ৫৩ কোটি টাকার বিশেষ কর্মসূচি ঘোষণা

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ

বড় ভাইকে হত্যা করে ভারতে পালানোর সময় ছোট ভাই গ্রেফতার

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
বড় ভাইকে হত্যা

বড় ভাইকে খুন করে ভারতে পালানোর চেষ্টাকালে ছোট ভাই হাফিজুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার মধ্যরাতে যশোরের বিরামপুর এলাকার মোফাসা নামে এক ব্যক্তির ১০ তলা ভবন থেকে তাকে গ্রেফতার করা হয়।
হাফিজুর ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রামের মৃত মুজিবর মাষ্টারের ছেলে ও বড় ভাই ফজলুর রহমান হত্যা মামলার প্রধান আসামী।
বুধবার ঝিনাইদহ পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এডিশনাল এসপি আনোয়ার সাঈদ জানান, পৈত্রিক সুত্রে পাওয়া জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিল। সেই বিরোধের সুত্র ধরে মঙ্গলবার দুপুরে বড় ভাই ছোট ভাইয়ের দোকানে যায়। সেখানে বাকবিতন্ডার এক পর্যায়ে হাফিজুর রহমান ছুরি দিয়ে তাকে হত্যা করে। প্রেস ব্রিফিংয়ে বলা হয়, হত্যার পর রেডি পাসপোর্টে আসামী হাফিজুর রহমান ভারতে পালানোর জন্য যশোরে তার এক বন্ধুর বাড়িতে আত্মগোপন করে। ঘন ঘন অবস্থান পরিবর্তন করায় পুলিশকে হিমশিম খেতে হয়।
পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে তার অবস্থান সনাক্ত করতে সক্ষম হন। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশারের নেতৃত্বে পুলিশের চারটি টিম এই অভিযানে অংশ নেয়।
এ ঘটনায় নিহতর ছেলে আসাদুজ্জামান টিপু বাদি হয়ে চাচা হাফিজুর রহমান ও চাচি লাইলাতুন্নেছা তোতাকে আসামী করে মামলা করেন। প্রেস ব্রিফিংয়ে কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, নিহত হওয়ার ১০ ঘন্টা পর পুলিশ প্রধান আসামীকে গ্রেফতার করতে সক্ষম হলো।


এ ক্যটাগরির আরো খবর..