× Banner
সর্বশেষ
দেশে ফিরলেন সেনাপ্রধান, প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে গুরুত্ব সাংবাদিক ও রাজনৈতিক প্রতিপক্ষকে মার্কিন প্রেসিডেন্টের তীব্র আক্রমণ ইউরোপে ভয়াবহ দাবানল: ফ্রান্স-স্পেনে লাখো মানুষ ঘরছাড়া, জরুরি অবস্থা ও ব্যাপক উদ্ধার অভিযান আজ ২৬ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ জুলাই (৯ শ্রাবণ ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক, গুলশানে কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটি পুনর্গঠনের দাবিতে বিক্ষোভ স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু করতে নির্দেশ প্রধানমন্ত্রীর ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম

মোহাম্মদ আব্দুর রহিম

ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নতি পেলেন মাহীয়ুল ইসলাম ও আহমেদ রশিদ জয়

Kishori
হালনাগাদ: সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর
ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর

ব্র্যাক ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম এবং হেড অব ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট আহমেদ রশিদ জয় ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে পদোন্নতি পেয়েছেন। এই পদোন্নতি ১ ডিসেম্বর ২০২৩ থেকে কার্যকর হবে।

মাহীয়ুল ইসলাম ডিসেম্বর ২০১৯ এ ব্র্যাক ব্যাংকে হেড অব রিটেইল ব্যাংকিং হিসেবে যোগদান করেন। কর্মজীবনে তার ২৫ বছরেরও বেশি ব্যাংকিং অভিজ্ঞতা রয়েছে। বাংলাদেশে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে তিনি দুই দশকের বেশি কর্মরত ছিলেন। তিনি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে স্নাতক ডিগ্রী সম্পন্ন করেন।

আহমেদ রশিদ জয় অক্টোবর ২০১৯ এ ব্র্যাক ব্যাংকে হেড অব ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট হিসেবে যোগদান করেন। তিনি ইস্টার্ন ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। ২৫ বছরেরও বেশি সময় ধরে কর্মজীবনে তিনি আইএফসি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং আইডিএলসি ফাইন্যান্সের সাথে কাজ করেছেন। তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট থেকে ব্যাংক ম্যানেজমেন্টে স্নাতকোত্তর সম্পন্ন করেন।

পদোন্নতি সম্পর্কে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেন বলেন, “তার যোগ্য নেতৃত্বে আমাদের রিটেইল ব্যাংকিং ডিভিশন ধারাবাহিকভাবে নিজেদের অসামান্য কর্মক্ষমতা প্রদর্শন করে আসছে। যার ফলে, বর্তমান ব্যাংকিং খাতে মার্কেট লিডার হিসেবে আমরা প্রতিষ্ঠিত হয়েছি। প্রোডাক্ট ডিজাইন, সেগমেন্টেশন, বিজনেস অ্যানালিটিকস, ডিজিটাল পার্টনারশিপে তার ভূমিকা আমাদের ব্যাংকের গ্রাহক অভিজ্ঞতা ও ব্যালেন্স শীট প্রবৃদ্ধিতে সাহায্য করেছে।”

আহমেদ রশিদ জয়ের পদোন্নতি সম্পর্কে সেলিম আর. এফ. হোসেন বলেন, “জয় চার বছর ধরে ব্যাংকের ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট কার্যক্রম সফলভাবে পরিচালনা করে আসছেন। মার্কেট সম্পর্কে তার বিশদ অভিজ্ঞতা, প্রযুক্তিগত দক্ষতা এবং ঝুঁকি ব্যবস্থাপনার নতুন কৌশল বাস্তবায়নে ক্রমাগত প্রচেষ্টা ব্র্যাক ব্যাংকের সেরা পোর্টফোলিও-কোয়ালিটি এবং ক্রেডিট রেটিং অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।”


এ ক্যটাগরির আরো খবর..