× Banner
সর্বশেষ
সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে – মহিলা পরিষদ কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু

ব্রেথওয়েট স্যামির প্রতি কৃতজ্ঞ

admin
হালনাগাদ: বুধবার, ২৪ আগস্ট, ২০১৬

ক্রীড়া ডেস্ক: ড্যারেন স্যামির পরিবর্তে ওয়েস্ট ইন্ডিজ দলে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন কার্লোস ব্রেথওয়েট। এই মাসের শুরুর দিকে গুরুত্বপূর্ণ এই দায়িত্ব পাওয়ার পর প্রাক্তন অধিনায়ক ড্যারেন স্যামির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ২৮ বছর বয়সি ব্রেথওয়েট।

ফ্লোরিডায় ভারতের বিপক্ষে আসন্ন দুটি টি-টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়কের ভূমিকায় দেখা যাবে ব্রেথওয়েটকে। টি-টোয়েন্টি পরাশিক্ত ওয়েস্ট ইন্ডিজ দলে এমন দায়িত্ব পাওয়ার পর প্রাক্তন অধিনায়ক স্যামির প্রশংসা করেন ব্রেথওয়েট। ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, ‘সে (স্যামি) আমাকে অভিনন্দন জানিয়েছে। এই দায়িত্বটা আমার জন্য বড় একটি চ্যালেঞ্জ। তবে স্যামি আমাকে আর্শীবাদ করেছেন এবং একজন সিনিয়র খেলোয়াড় হিসেবে সমর্থন দিয়েছেন। তার একান্ত সমর্থনে আমি  দায়িত্বটা সহজভাবে নিতে পারছি।’

স্যামির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সাক্ষাতকারে ব্রেথওয়েট জানান, ‘আমি এখনো আনুষ্ঠানিকভাবে শুরু করিনি। তবে নেতৃত্বের ব্যাপারে আমি এখন সবাইকে সহজভাবেই বলতে পারছি। মাঠে সতীর্থদের নেতৃত্ব দিতে আমি মুখিয়ে আছি। স্যামির দৃঢ় সমর্থন আমার মাঝে আলাদা আত্মবিশ্বাস যোগান দিচ্ছে।

বিভিন্ন চ্যারিটি অনুষ্ঠান এবং সিনিয়র খেলোয়াড়দের কাছে স্যামিকে আমার প্রশংসা করতে দেখেছি। এর জন্য আমি তার কাছে কৃতজ্ঞ। খেলোয়াড়দের নিয়ে আমি বড় কোনো পরিবর্তনে যেতে চাই না। আমি মনে করি এখানে সবাই অনেক পরিপক্ক। আমরা প্রত্যেকেই পেশাদার খেলোয়াড় এবং আমরা জানি সামনের দিনগুলোতে কি করতে হবে।’


এ ক্যটাগরির আরো খবর..