× Banner
সর্বশেষ
স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগ স্বাস্থ্যমন্ত্রীর ঢাকাস্থ বেনাপোল সমিতি’র বার্ষিক সাধারণ সভা ও স্মরণিকা মোড়ক উন্মোচন রাজনৈতিক বিতর্ক ছেড়ে কৃষি উদ্ভাবন ও উৎপাদনে জোর দিন: মির্জা ফখরুল চলতি মৌসুমে পাইকগাছার চারা শত কোটি টাকার চারা বিক্রির সম্ভাবনা ৬ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত গ্লোবাল এআই লিডারশিপ কনফারেন্স ২০২৬, প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ নেতৃত্বের আহ্বান সেমিকন্ডাক্টর শিল্পে নতুন সম্ভাবনা, প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর ইরানকে অস্ত্র সরবরাহ নিয়ে চীন ও রাশিয়াকে ট্রাম্পের সতর্কবার্তা দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে হাইকমিশনের সঙ্গে কাজ করবে ভারত স্বাধীন ও নিরপেক্ষ জুডিশিয়াল কমিশন গঠনের দাবি জানিয়েছে এইচআরসিবিএম

ব্রুসি রয়েছেন ইংল্যান্ডের কোচ হওয়ার দৌড়ে

admin
হালনাগাদ: বুধবার, ২০ জুলাই, ২০১৬

ক্রীড়া ডেস্ক: স্টিভ ব্রুসি ইংল্যান্ডের পরবর্তী কোচ হওয়ার জন্য সাক্ষাতকারে অংশগ্রহণ করেছেন। রয় হজসনের পর ইংল্যান্ডের কোচের আসনে বসার সুযোগ রয়েছে হাল সিটির প্রাক্তন এই কোচের। মঙ্গলবার হালসিটির এই কোচের সাক্ষাতকারে অংশগ্রহনের কথা জানিয়েছে স্পোর্টস মেইল।

ইউরো ২০১৬ টুর্নামেন্টের পর ইংল্যান্ডের দায়িত্ব ছাড়েন হজসন। এই শূন্যপদ পূরণের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। স্টিভ ব্রুসি ছাড়াও এই পদের জন্য লড়ছেন ডেভিড গিল, মার্টিন গ্লেন এবং ড্যান অ্যাশওয়ার্থ। তাদের ছাড়াও কোচ হিসেবে ফেবারিটের তালিকায় রয়েছেন সান্ডারল্যান্ড কোচ স্যাম অ্যালার্ডসি এবং জার্গেন ক্লিন্সম্যান।

ইংল্যান্ডের কোচের চাকরি নিয়ে  ব্রুসি বলেন, ‘এই পদের জন্য বিবেচনায় আসায় আমি বেশ আনন্দিত। দেখা যাক পরবর্তী সপ্তাহে কি হয়। কোচের দায়িত্ব পেলে আগামী দিনগুলো অসাধারণ হবে। কোচের জন্য বিবেচিত হওয়ায় আমি নিজেকে কৃতজ্ঞ মনে করছি। একজন ইংলিশম্যান হয়ে এটি খুব বড় একটি দায়িত্ব হতে পারে।’

এফএ কে দেওয়া নিজের সাক্ষাতকার নিয়ে ব্রুসি বলেন, ‘আমার মনে হয় সাক্ষাতকারটি অসাধারণ হয়েছিল। আমি তাদের আমার পরিকল্পনার কথা বলেছি। আশা করছি আমি সফল হতে পারবো। সেখানে আরও কিছু প্রার্থী উপস্থিত ছিলেন।’


এ ক্যটাগরির আরো খবর..