× Banner
সর্বশেষ
ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

ব্রিকস সম্মেলনে অংশ নিতে শি জিনপিং দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন

admin
হালনাগাদ: শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
shi jinping

চীনের নেতা শি জিনপিং রাষ্ট্রীয় সফরে আগামী সপ্তাহে দক্ষিণ আফ্রিকায় যাচ্ছেন। এদিকে জোহানেবার্গে ব্রিকস সম্মেলনে অংশগ্রহণ করবেন বলে প্রেসিডেন্ট নিশ্চিত করেছেন।

শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।

অনলাইনে দেওয়া এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনয়িং বলেন, ‘দক্ষিণ আফ্রিকা প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট সিরিল রামাফোসার আমন্ত্রণে প্রেসিডেন্ট শি জিনপিং দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিতব্য ১৫তম ব্রিকস সম্মেলনে যোগ দেবেন। তিনি ২১ থেকে ২৪ আগস্ট দক্ষিণ আফ্রিকায় রাষ্ট্রীয় সফর করবেন।’

মার্চ মাসে রাশিয়ায় আনুষ্ঠানিক রাষ্ট্রীয় সফরের পর ২০২৩ সালে এটি হবে শি’র দ্বিতীয় আন্তর্জাতিক সফর।

দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী নালেদি পান্দর এ মাসের গোড়ার দিকে বলেছিলেন, ‘ব্রিকস এবং আফ্রিকা’ থিমের আওতায় আগামী ২২ থেকে ২৪ আগস্ট ব্রাজিল, চীন, ভারত এবং দক্ষিণ আফ্রিকার রাষ্ট্র প্রধানরা একত্রিত হবেন।


এ ক্যটাগরির আরো খবর..