× Banner
সর্বশেষ
সাভারে বিস্ফোরণ নিয়ে নাহিদের বক্তব্য রাজনৈতিক, তদন্ত চলছে – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাতীয় সংসদে বাজেট ডিব্রিফিং সেশন পরিচালনা করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে চীনা রাষ্ট্রদূ‌তের সাক্ষাৎ স্বাস্থ্য খাতে তরুণ উদ্যোক্তা ও নতুন উদ্ভাবনে জোর দিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী বাজেটের দ্বিতীয় অধিবেশন শুরু বিকাল ৩ টায় আজ বিশ্বকাপে শেষ ষোলোতে মাঠে নামছে আর্জেন্টিনা, টিভিতে যা দেখবেন শুরুতেই ডি কেটেলারের গোলে এগিয়ে বেলজিয়াম, নিষেধাজ্ঞা স্থগিতে খেলছেন বালোগান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অধিকতর বাংলাদেশি শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান আজ ২২ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

ব্যায়াম ঘুমের সমস্যা করে

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০১৬

স্বাস্থ্য ডেস্ক: অনেকের ধার টানা ব্যায়াম করলে রাতের ঘুম ভালো হবে৷ আসলে ঘটে ঠিক এর উল্টো৷ কারণ একটু বেশি দেরিতে ব্যায়াম শুরু করলে অতিরিক্ত অ্যাড্রেনালিন ক্ষরণে ঘুমের সমস্যা হয়।

২০১৩ সালে ‘ন্যাশনাল স্লিপ ফাউন্ডেশন’ করা এক সমীক্ষায় জানা যায়, শতকরা ৮০ জন নিয়মিত ব্যায়ামের পর খুব ভালো ঘুমাতে শুরু করে। কিন্তু রাতে বেশ কয়েকবার তাঁদের ঘুম ভেঙে যায়৷ এর কারণ অনুসন্ধান করতে গিয়ে তাঁরা দেখতে পান এই অনিদ্রা বা ইনসমনিয়ার পিছনে রয়েছে জিমে অতিরিক্ত ব্যায়াম করা৷ ‘অ্যাগ্রেসিভ ওয়ার্কআউট’ বা অতিরিক্ত ব্যায়াম শরীর এবং মনকে শান্ত করার বদলে আশান্তই করে তোলে৷ এর ফলেই অনিদ্রা রোগে মানুষ ভুগতে শুরু করে৷

মাত্রাতিরিক্ত ব্যায়ামের ফলে মাংস পেশির টিস্যু ছিঁড়ে যেতে পারে অথবা ক্ষতিগ্রস্থ হতে পারে৷ এই ক্ষতির সেরে উঠতে দীর্ঘ সময় লাগে৷ অতিরিক্ত ব্যায়াম শরীরের স্ট্রেস-রেসপন্স বাড়িয়ে তোলে এবং এর ফলে অ্যাড্রেনালিন ক্ষরণ বাড়িয়ে দেয়৷ শরীরের তাপ প্রবাহ বেড়ে যায়, মাংস পেশিতে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়, এমনকী মেটাবলিজমও বৃদ্ধি পায়৷ এই সব কিছুর কারণে রাতে ঘুমের ব্যঘাত ঘটতে পারে৷

এই ধরনের ঘটনার হাত থেকে রক্ষা পেতে যেটা করা উচিত তা হল এমন ওয়ার্কআউট করা দরকার যেটাকে চিহ্নিত করা যেতে পারে ‘মিড এক্সারসাইজ’ বা মধ্যমাত্রার ব্যায়াম৷ এই মধ্যমাত্রার ব্যায়ামে অভ্যস্থ হলেই ঘুমের ব্যঘাত ঘটবে না এমনই বলছেন বিশেষজ্ঞরা৷

এমন যদি হয়, যে লেট ইভনিং বা রাত ছাড়া ওয়ার্কআউটের সময় নেই, তাহলে মধ্যমাত্রার ব্যায়াম না করে ওয়ার্কআউট করা উচিত নিম্নমাত্রার বা ‘লো-ইমপ্যাক্ট’ এক্সারসাইজ৷ খুব বেশি কার্ডিও সেশন নিয়মিত না করাই ভালো৷ বিকল্প হিসেবে যোগা করতে পারেন৷ জিম থেকে ফিরেই শুয়ে পড়বেন না৷ শরীরকে ঠাণ্ডা হতে দিন৷ বরং ঈষদুষ্ণ পানিতে গোসল করুন৷ তার পর আধ শোওয়া অবস্থায় হালকা বই পড়তে পারেন৷ দেখবেন ধীরে-ধীরে আপনি ঘুমিয়ে পড়ছেন৷ বেশি করে পানি খান৷ ওয়ার্কআউটের সময় শরীরকে আরও বেশি হাইড্রেটেড রাখতে পারলে অনেক সুবিধা৷

একটু বেশি রাতে হালকা স্ন্যাক নিতে পারেন৷ কারণ লেটনাইট ওয়ার্কআউট করলে নিজের শরীরের খাদ্যের প্রয়োজন৷ কিন্তু পরিমাণে বেশি খাবেন না, কারণ এই বেশি রাতের স্ন্যাক আপনার মূল আহার নয়৷ বরং সামান্য কার্বোহাইড্রেট, প্রোটিন খেতে পারেন৷ যেমন, দুধ কিংবা ওটস৷

অতিরিক্ত ব্যায়ামের কতগুলো চিহ্ন রয়েছে৷ সেগুলো হল, ক্লান্ত লাগা, অসহিষ্ণু হয়ে ওঠা, হঠাৎ মুড পরিবর্তন হওয়া, ক্রনিক ফেটিগ, খাওয়া কমে যাওয়া এবং ওয়ার্কআউট পারফর্মেন্স কমে যাওয়া৷ যদি এই সব চিহ্ন আপনার মধ্যে দেখা দেয়, তাহলে ওয়ার্কআউটের পরিমাণ অবশ্যই কমিয়ে আনুন।


এ ক্যটাগরির আরো খবর..