× Banner
সর্বশেষ
আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব জনগণের দেখভাল করা – সংসদে প্রধানমন্ত্রী শ্যামনগরে নিবন্ধিত জেলেদের মাঝে চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন ২০২৭ সালে রূপপুর থেকে মিলবে ৪০ শতাংশ বিদ্যুৎ ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী তদন্ত কমিটি গঠন পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন, গেজেট প্রকাশ বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে গাইবান্ধায় সিএমএসএমই অর্থায়ন কর্মশালার আয়োজন জাতীয় সংকটে বারবার সমাধানমূলক নেতৃত্ব দিয়েছে বিএনপি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী আলোকচিত্র হচ্ছে সময়ের দলিল – তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে

ব্যাট না নিয়েই মাঠে ব্যাটসম্যান!

admin
হালনাগাদ: শুক্রবার, ১০ মার্চ, ২০১৭

স্পোর্টস ডেস্কঃ ভুলোমন আর কাকে বলে! প্যাড, গ্লাভস, হেলমেট; সব কিছুই পরেছেন পরিপাটি করে। মাঠেও নেমে গেছেন ব্যাটিং করার জন্য। কিন্তু একি! হাতে যে ব্যাটটাই নিতে ভুলে গেছেন! সম্প্রতি এমন হাস্যকর দৃশ্যের দেখা মিলেছে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের একটি ম্যাচে। সেটাও আবার ঘটিয়েছেন আন্তর্জাতিক এক ক্রিকেটার।

পাকিস্তানি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান ক্রিকেটার ফাওয়াদ আহমেদকে ব্যাটসম্যান হিসেবে খুব কমই দেখা যায়। বেশির ভাগ সময়ই ব্যাট করতে নামেন দলের শেষ ব্যাটসম্যান হিসেবে। অনভ্যাসের কারণেই হয়তো ব্যাটিং করতে নামার সময় ব্যাটটাই নিতে ভুলে গিয়েছিলেন এই অস্ট্রেলিয়ান ক্রিকেটার।

মজার এই ঘটনাটি ঘটেছে ভিক্টোরিয়া বনাম ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার শেরফিল্ড শিল্ডের ম্যাচে। যথারীতি ১১ নম্বরে ব্যাটসম্যান হিসেবে মাঠে নামছিলেন ফাওয়াদ। বেশ খানিকটা এগিয়েও গিয়েছিলেন উইকেটের দিকে। কিন্তু হঠাৎই তাঁর খেয়াল হয় যে, ব্যাটটাই নিতে ভুলে গেছেন তিনি। আবার ফিরে যান সাজঘরের দিকে। সেখানে এক সতীর্থ তাঁকে এগিয়ে দেন একটা ব্যাট। সেটা নিয়ে আবার মাঠে ফিরে যান ফাওয়াদ। এ নিয়ে মাঠে কিছুক্ষণ হাসাহাসিও করেছেন দুই দলের ক্রিকেটাররা।

অস্ট্রেলিয়ার হয়ে পাঁচটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ফাওয়াদ। তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি। সবগুলোই ২০১৩ সালে। তারপর আর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেননি এই লেগস্পিনার। ওয়ানডে ও টি-টোয়েন্টি, দুই ফরম্যাটেই তিনি পেয়েছেন তিনটি করে উইকেট।


এ ক্যটাগরির আরো খবর..