সাঁথিয়ায় সিমেন্ট ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা

বেড়া (পাবনা) প্রতিনিধিঃ পাবনা-১ নির্বাচনী এলাকা (বেড়া-সাঁথিয়া) সাঁথিয়া উপজেলায় পুন্ডুরিয়া গ্রামের মহাদেব সরকার (৫২) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

পুন্ডুরিয়া বাজারের তার নিজস্ব দোকান থেকে গত শনিবার (৮ফেব্রুয়ারী) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বাড়ি ফেরার পথে তার বাড়ির সামনে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত মহাদেব সরকার উপজেলার করমজা ইউনিয়নের বাঐটোলা গ্রামের মৃত নিতাই সরকারের ছেলে। পুলিশ ও নিহতের স্বজনেরা জানান, উপজেলার পুন্ডুরিয়া বাজারে মহাদেব সরকারের রড-সিমেন্টের একটি দোকান রয়েছে। প্রতিদিনের ন্যায় সন্ধ্যা সাতটার দিকে তিনি দোকান বন্ধ করে পুন্ডুরিয়া বাজার সংলগ্ন (বাজার থেকে ৩০০গজ দুরে) বাড়ির উদ্দেশ্যে রওনা হন। বাড়ির কাছে পৌঁছামাত্র আগে থেকে ওঁৎ পেতে থাকা অজ্ঞাত কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তাঁর ওপর আক্রমণ চালায়।

এ সময় দুর্বৃত্তদের সঙ্গে তাঁর ধস্তাধস্তিও হয়। এক পর্যায়ে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে বুকে এবং পেটে এলোপাথারী কুপিয়ে ফেলে রেখে যায়। মহাদেব সরকারের আর্তচিৎকারে তাঁর বাড়ির লোকজন ছুটে এসে দ্রæত তাঁকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনেরা জানান, মহাদেব সরকারই তাঁর পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তাঁর স্ত্রীসহ তিনটি মেয়ে রয়েছে। পরিবারে শোকের মাতম চলছে ও এলাকাবাসী শোকাহত হয়ে পড়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। হত্যার উদ্দেশ্য বা কারন জানার চেষ্টা এবং হত্যাকারীদের চিহিৃত করতে পুলিশ ইতি মধ্যেই কাজ শুরু করে দিয়েছে বলে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আছাদুজ্জামান জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।