× Banner
সর্বশেষ
সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে – মহিলা পরিষদ কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু

বোল্টের ‘হ্যাটট্রিক’ ১০০ মিটারে

admin
হালনাগাদ: সোমবার, ১৫ আগস্ট, ২০১৬

ক্রীড়া ডেস্কবোল্ট ক্যারিয়ার সেরা টাইমিং করতে পারেননি, তবু ইতিহাস গড়েছেন। তার ট্র্যাকে নামা মানেই নিশ্চিত সোনা, তা আরেকবার প্রমাণিত হলো।

সোমবার সকালে ১০০ মিটার স্প্রিন্টে সোনা জিতেছেন উসাইন বোল্ট। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো অলিম্পিকে ১০০ মিটার স্প্রিন্টে সোনা জয় করেন জ্যামাইকান তারকা। অলিম্পিকে ১০০ মিটারে যা বোল্টের ‘হ্যাটট্রিক’ সোনা। ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে এবং ২০১২ সালে লন্ডন অলিম্পিকেও ১০০ মিটার স্প্রিন্টে সোনা জয় করেন বোল্ট।

তবে নিজের পারফরম্যান্সে খুশি নন বোল্ট। বিবিসিকে দৌড় শেষ করে বোল্ট বলেন, ‘প্রত্যাশা ছিল আরো দ্রুত দৌড় শেষ করতে পারব। কিন্তু পারিনি। আমি জিতেছি- এ জন্য আমি খুশি। এখানে পারফর্ম করতে এসেছি। সেটাই করেছি।’

অন্যবারের চেয়ে এবার রিওতে বেশি সময় নিয়ে বোল্ট দৌড় শেষ করেন। ২০০৯ সালে বার্লিন বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৯.৫৮ সেকেন্ড সময় নিয়ে ১০০ মিটার স্প্রিন্টে টাইমিংয়ে বিশ্ব রেকর্ড গড়েছিলেন উসাইন বোল্ট। কিন্তু এবার রিও অলিম্পিকে বোল্ট দৌড় শেষ করেছেন ৯.৮১ সেকেন্ড সময় নিয়ে। লন্ডন অলিম্পিকেও ‘অলিম্পিক রেকর্ড’ গড়েন তিনি। ট্র্যাক শেষ করেন ৯.৬৩ সেকেন্ডে। রিও অলিম্পিকের আগে সর্বশেষ ট্র্যাকে নেমেছিলেন ২০১৫ বেইজিং বিশ্ব চ্যাম্পিয়নশিপে। সেখানে দৌড় শেষ করেন ৯.৭৯ সেকেন্ডে। কিন্তু এবার রিওতে ০.০২ সেকেন্ড বেশি সময় নিয়ে সোনা জেতেন দ্রুততম মানব।

বোল্টের থেকে ০.০৮ সেকেন্ড বেশি সময় নিয়ে রুপা জিতেছেন যুক্তরাষ্ট্রের জাস্টিন গ্যাটলিন। তৃতীয় হয়েছেন কানাডার অঁদ্রে দে গ্রাস। ৯.৯১ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেন কানাডার তারকা।

ক্যারিয়ারের সেরা টাইমিং গড়ার আরেকটি সুযোগ পাবেন বোল্ট। ২৯ বছর বয়সি বোল্ট গত ফেব্রুয়ারিতে জানিয়েছিলেন ২০১৭ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপের পর অবসরে যাবেন। সে ক্ষেত্রে আরেকবার ১০০ মিটার ট্র্যাকে নামার সুযোগ তো পাচ্ছেন দ্রুততম গতি দানব।


এ ক্যটাগরির আরো খবর..