× Banner
সর্বশেষ
সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে – মহিলা পরিষদ কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু

পঞ্চগড় জেলা প্রতিনিধি

বোদা উপজেলা বিএনপি’র সভাপতি মান্নান সম্পাদক আসাদ

Kishori
হালনাগাদ: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
বোদা উপজেলা বিএনপি

পঞ্চগড়ের বোদা উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র অধ্যাপক আব্দুল মান্নান সভাপতি, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ ও সাংগঠনিক সম্পাদক রায়হানুল হক রিয়েল প্রধান ও দেলোয়ার হোসেন নির্বাচিত হয়েছেন।
শনিবার (১৯ এপ্রিল) দীর্ঘ ১৯ বছর পর পঞ্চগড়ের বোদা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সভাপতি পদে দুজন ও দু’টি সাংগঠনিক পদে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করায় এ দু’টি পদে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব মো. ফরহাদ হোসেন আজাদ রাতে ফলাফল ঘোষণা করেন। সভাপতি পদে অধ্যাপক আব্দুল মান্নান ৪৯৮টি ভোট পান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ আফাজুল ইসলাম পান ১৭১ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে বিজয়  রায়হানুল হক রিয়েল প্রধান ৩৭৮ ভোট, মো. দেলোয়ার হোসেন ৩০১ ভোট পেয়ে নির্বাচিত হন। ৭১০ জন কাউন্সিলরের মধ্যে ৬৬৯ জন কাউন্সিলর ভোট প্রদান করেন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন অ্যাডভোকেট খলিলুর রহমান খলিল, সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট জাকির হোসেন।
আগামী এক মাসের মধ্যে ১০১ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটি গঠন করা হবে বলে ঘোষনা করা হয়।
এদিকে শনিবার জাগজমা পূর্ণ আয়োজনের মধ্য দিয়ে দীর্ঘ ১৯ বছর পরে বোদা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব মো. ফরহাদ হোসেন আজাদ। প্রধান বক্তা ছিলেন বিএনপির রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম। সম্মেলন উদ্বোধন করেন পঞ্চগড় জেলা বিএনপির আহবায়ক মো. জাহিদ ইসলাম কাচ্চু।
উল্লেখ্য, ২০০৬ সালে উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। নানা প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দীর্ঘ ১৯ বছর পর বোদা উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন ঘিরে বিএনপির নেতাকর্মীদের মাঝে ব্যাপক আনন্দ ও উৎসাহ লক্ষ্য করা গেছে।


এ ক্যটাগরির আরো খবর..