× Banner
সর্বশেষ
আক্রমণ-পাল্টা আক্রমণের প্রথমার্ধ, ঘানা-পানামা ম্যাচ গোলশূন্য সমতায় আজ বৃহস্পতিবার (১৮ জুন) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ আষাঢ় বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২০২৬ ফিফা বিশ্বকাপ: গোলবন্যার রোমাঞ্চকর ম্যাচে ক্রোয়েশিয়াকে উড়িয়ে ইংল্যান্ডের শুভ সূচনা জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার – প্রধানমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় মৎস্য দপ্তরের মোবাইল কোর্ট: লাখো পার্শে পোনা অবমুক্ত, ২ ব্যবসায়ীকে আর্থিক দণ্ড কপোতাক্ষ নদে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, গভীর ঘের ভরাট করে ইটভাটার নীলনকশা দূর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠস্বর: মধুখালীতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

পঞ্চগড় জেলা প্রতিনিধি(এন এ রবিউল হাসান লিটন)

বোদায় ফলজ ও বনজ চারা বিতরণ

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
বোদায় ফলজ ও বনজ চারা বিতরণ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে পঞ্চগড়ের বোদায় বৃক্ষ রোপন ও কৃষকদের মাঝে বৃক্ষ চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) উপজেলা পরিষদ চত্ত্বরে বৃক্ষ রোপন করেন রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন। উপজেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে প্রধান অতিথি হিসেবে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেন রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, বোদা পৌর মেয়র অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা, উপজেলা নির্বাহী অফিসার মো. সোলেমান আলী, উপজেলা কৃষি কর্মকর্তা মামুন অর রশিদ, উপজেলা কমিশনার (ভূমি) কর্মকর্তা মো. ইমরানুজ্জামান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লু, উপজেলা কৃষক লীগের সভাপতি ও ময়দানদীঘি ইউপি চেয়ারম্যান মো. আব্দুর জব্বার ও পৌর আওয়ামীলীগের সভাপতি আবু মো. ইমতিয়াজ হোসেন মির্জা প্রমুখ।
পরে রেলমন্ত্রী ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়নের কৃষকদের মাঝে পাঁচশতাধিক ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..