বোদা (প গড়) প্রতিনিধি ঃ প গড়ের বোদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারি কর্মকর্তা, শিক্ষার্থী, শিক্ষক, জনপ্রতিনিধিদের অংশগ্রহণে একটি শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ বটমুল চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহমুদ হাসান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুক আলম টবি, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এমরান আল আমিন, বোদা থানার অফিসার ইনচাজ এ,কে,এম নুরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার আব্দুর রহমান, বোদা পাইলট মডেল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক জামিউল হক, বোদা পাইলট গালস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ রবিউল আলম সাবুল প্রমুখ। এ সময় উপজেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।