× Banner
সর্বশেষ
আজ ৮ জুন (২৪ জ্যৈষ্ঠ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (৮ জুন) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শার্শায় বিএনপি নেতা এ্যাডভোকেট মিন্টুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কোটি টাকার ‘ঢেউ’য়ে ডুবল ৩ শতাধিক আমানতকারী ‎পাইকগাছায় এনজিওর নামে অভিনব প্রতারণা! নির্বাহী পরিচালক উধাও পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০টি ফ্যান চুরি হয়েছে স্পেন বাংলাদেশি কমিউনিটির ১ লাখ সদস্য পূর্তি উদযাপনে মাদ্রিদে জমকালো চা চক্র ও কেক কাটিং দেশে হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু  পাইকগাছায় সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলীর ১১ তম মৃত্যু বার্ষিকী পালিত রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার হওয়ায় আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী গ্রামাঞ্চলে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না – রুমিন ফারহানা

বেড়ায় আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষ

admin
হালনাগাদ: রবিবার, ৬ মার্চ, ২০১৬

পাবনার বেড়ায় আওয়ামী লীগ সমর্থিত ও বিদ্রোহী প্রার্থীর মধ্যে দু’দফা সংঘর্ষে ৬ নেতাকর্মী গুলিবিদ্ধসহ ২০জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি ) সকাল ও বুধবার রাতে কোরবান আলী সরদার ও তার কর্মী সমর্থকদের সঙ্গে বিদ্রোহী প্রার্থী নাসির হোসেন এবং জুলহাস উদ্দিনের কর্মী-সমর্থকদের মধ্যে দু’দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ঢালার চর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী কোরবান আলী সরদার রয়েছেন।

গুলিবিদ্ধ ৬জনের অবস্থা গুরুতর বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। তারা হলেন, কালাম ফকির (৪০), পাশান শেখ (৪৪), সালাম (৫২), অহেদ আলী (৬০),গোলাম খা (৫৫) ও মাহাতাব (২২)। তাদের পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে।

কোরবান আলী সরদার বাংলানিউজকে বলেন, বৃহস্পতিবার প্রতীক বরাদ্দের পর থেকেই স্থানীয় সংসদ সদস্যের অনুসারী নাসির হোসেন ও জুলহাস উদ্দিনের ক্যাডাররা বন্দুক, কাটা রাইফেল ও ধারালো অস্ত্র নিয়ে মহড়া দিতে থাকে। এক পর্যায় রাত ১১টার সময় ঢালার চরের সিদ্দিক মোড়ে তারা আমাদের অফিসে হামলা ও গুলি চালায়।

এ ঘটনায় আমিনপুর থানায় কোরবান আলী সরদার বাদী হয়ে ঢালারচর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিদ্রোহী প্রার্থী নাসির হোসেন ও আওয়ামী লীগ নেতা জুলহাস আলীসহ অজ্ঞাত ২৫/৩০ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে গেছে। হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।


এ ক্যটাগরির আরো খবর..