× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ মেনে পরিচালনার আহ্বান শিক্ষামন্ত্রীর

Kishori
হালনাগাদ: রবিবার, ১০ মার্চ, ২০১৯

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহ পরিচালনা করার ক্ষেত্রে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ মেনে চলার প্রতি গুরুত্বারোপ করেন।

মন্ত্রী আজ চট্টগ্রামে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রথম সমাবর্তনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ সেকান্দারের সভাপতিত্বে সমাবর্তনে মূল প্রবন্ধ পাঠ করেন কথা সাহিত্যিক ও লেখক ইমদাদুল হক মিলন এবং বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান।

মন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জ্ঞান তখনই শক্তি হবে যখন এই জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করা হবে। জ্ঞানার্জনের পর তা বাস্তবে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘তোমরা জ্ঞান অর্জন করে যেমন নিজের কল্যাণে কাজ করবে তেমনি সমাজ, পরিবার ও রাষ্ট্রের জন্যও কাজ করবে। কারণ পরিবার, সমাজ ও রাষ্ট্র তোমাদের শিক্ষায় অনেক ত্যাগ ও বিনিয়োগ করেছে। সর্বোপরি দেশপ্রেমের কথা মাথায় রেখে সকল কার্যক্রম চালাতে হবে।’

দীপু মনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলা করে বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন। মন্ত্রী এ সময় প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে প্রধান চালিকাশক্তি হয়ে সকলকে কাজ করার আহ্বান জানান।


এ ক্যটাগরির আরো খবর..