× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সংসদীয় দলের সভায় বিএনপি বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় পণ্য জব্দ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের মহান স্থপতি – মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সরকার ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ করেছে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সাক্ষাৎ বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  টাঙ্গাইল জেলা যুবদলের আহ্বায়কের পিতার মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শোক প্রকাশ দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরির উদ্যোগ নিয়ে উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত ভুয়া খবর ও ডিজিটাল ঝুঁকি মোকাবিলায় জাতীয় কর্মপরিকল্পনার খসড়া চাইলেন তথ্যমন্ত্রী বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে ৬৫ ভাগ প্রান্তিক জনগোষ্ঠীকে মুক্ত রাখা হয়েছে – তথ্যমন্ত্রী

অনুমতি পেলেই আকাশে উড়বে ‘ময়ূরপঙ্খী’

Kishori
হালনাগাদ: বুধবার, ৬ মার্চ, ২০১৯

আকাশে ওড়ার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ বিমানের উড়োজাহাজ ময়ূরপঙ্খী ‘বোয়িং ৭৩৭’। গত ২৪ অক্টোবর ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাই যাওয়ার পথে বিমানটি ছিনতাই চেষ্টার শিকার হয়।

বিমানটির নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং কমার্শিয়াল এয়ারপ্লেনস ও দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) অনুমতি পলেই ‘ময়ূরপঙ্খী’আকাশে উড়বে।

আজ মঙ্গলবার বিকেলে বিমানের প্রধান কার্যালয়ে বিশ্বখ্যাত এভিয়েশন ব্লগার সাম চুইয়ের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাষ্ট্রীয় এয়ারলাইন্সটির মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ এ তথ্য জানান।

তিনি বলেন, বিমানটি ইতোমধ্যে চট্টগ্রাম থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়েছে। আপনারা জানেন, কোনো উড়োজাহাজে একটি ঘটনা ঘটলে নির্মাতা প্রতিষ্ঠানের অনুমতি ছাড়া ফ্লাইট অপারেশনে যাওয়া যায় না। তাই উড়োজাহাজটি পরীক্ষা-নিরীক্ষা করছে বোয়িং কমার্শিয়াল। আর বেবিচকের সঙ্গেও যোগাযোগ হয়েছে। নির্মাতা প্রতিষ্ঠান ও বেবিচকের ছাড়পত্র পেলেই ৭ মার্চ আকাশে উড়বে ‘বোয়িং ৭৩৭’।

গত ২৪ ফেব্রুয়ারি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাইগামী প্লেনটি উড্ডয়নকালে এটিকে ছিনতাইয়ের চেষ্টা করে একজন দুষ্কৃতকারী। তবে নিরাপত্তা বাহিনীর দ্রুত পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং ছিনতাইচেষ্টার ঘটনার অবসান হয়।


এ ক্যটাগরির আরো খবর..