× Banner
সর্বশেষ
পেটে ঢুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা,আটক গাজীপুরের তরুণী টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাত মন্ত্রণালয়ের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী বগুড়ায় আসছেন শনিবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান একটি দুর্ঘটনায় পেহেলির অকাল মৃত্যুতে মা-বাবার ভবিষ্যৎ স্বপ্নের সমাধি জুলাই আন্দোলনের ত্যাগকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে – তথ্যমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের নিয়ে অপপ্রচার, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শিগগিরই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ – পানি সম্পদ মন্ত্রী সংবাদপত্র সমাজের দর্পণ – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী শেখ হাসিনা কি বেঁচে আছেন, না কি মারা গেছেন- রাশেদ খাঁন

বেনাপোল সীমান্তে ভারতের প্রাচীরের অজ্ঞাত নামা লাশ

admin
হালনাগাদ: বুধবার, ২৬ অক্টোবর, ২০১৬

বেনাপোল প্রতিনিধিঃ বেনাপোল সীমান্তে গত ২৪ তারিখে দুই-দেশের সৌহার্দ্য বিনিময়ের দুইদিন পরে বেনাপোল সীমান্তের এপারে ভারতের ওপাশ থেকে কাঁটাতারের ওপার দিয়ে একটি অজ্ঞাতনামা লাশ (৪৪) ফেলে দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

আজ বুধবার বেলা ৪ টার সময় লাশটি বাংলাদেশী কৃষকেরা ঘাস কাটতে গিয়ে  দেখতে পেয়ে প্রশাশনকে খবর দেয়।

সরোজমিনে গিয়ে দেখা গেছে লাশটি ভারতের প্রাচীরের ওপরের কাঁটাতারের পর দিয়ে বাংলাদেশে ফেলে দেওয়া হয়েছে। লাশটি যখন মেরে এ পাশে ফেলে দেওয়া হয়েছে তখন তার গায়ের শার্ট  ভারতের সীমানা প্রাচীরের  কাঁটাতারের বেড়ায় ঝুলছে। অজ্ঞাত নামা লাশটি কার এলাকার  কেউ তা চিহ্নিত করতে পারে নাই।

অপরদিকে বেনাপোল পোর্ট থানা এবং বিজিবি ঘটনা ও বিএসএফ ঘটনা স্থল পরিদর্শন করে লাশটি কার তা চিহ্নিত করতে না পেরে কেউ লাশটি উদ্ধার করছে না ঘটনাস্থল থেকে।

বেনাপোল পোর্ট থানার এ এস আই মতিউর রহমান এবং বেনাপোল আইসপি ক্যাম্পের নায়েব সুবেদার নজরুল ইসলাম জানান, লাশটি যদিও কাটাতারের উপর দিয়ে এ পাশে ফেলে দেওয়া হয়েছে কিন্তু যে অংশে লাশটি পড়ে রয়েছে সে অংশটি ভারত সীমানার। যার জন্য বাংলাদেশের কোন প্রশাশন লাশটি উদ্ধার করে নাই।

সন্ধ্যা সাড়ে ৬ টার সময় বিএসএফ এর একটি টিম লাশ দেখে বাংলাদেশের ভিতর দিয়ে নিজ দেশে যাওয়ার সময়  জানান, লাশটি আমরা চিহ্নিত করতে পারি নাই। কোন দেশের লাশ তা প্রশ্ন করা হলে তিনি বলেন এটা আমরা বলতে পারব না। তবে ঐ ব্যক্তিকে আজ মারা হয়নি একদিন আগে তাকে মারা হয়েছে ধারনা করা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..