× Banner
সর্বশেষ
বাংলাদেশ ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে যে আলোচনা হলো দেশজুড়ে বিমা সুরক্ষার পরিসর বাড়াতে একসাথে কাজ করবে মেটলাইফ বাংলাদেশ ও গ্রামীনফোন যশোর সীমান্তে প্রায় ১০ কোটি টাকা মূল্যের মাদক-ক্রিস্টাল মেথ আইস ও চোরাচালানী মালামাল উদ্ধার, আটক ১ প্রাইভেট কার খাদে পড়ে দেড় বছরের মেয়ের মৃত্যু, বাবা-মা হাসপাতালে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে ভারতে আটক ৭ বাংলাদেশি নাগরিককে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে প্রত্যাবর্তন ঈদযাত্রায় জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে না – বাণিজ্যমন্ত্রী ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচি বিমান বাহিনীর ধর্মীয় উপাসনালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সম্মানী দেওয়ার কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন পাঁচ সিটিতে নিয়োগ পাওয়া নতুন প্রশাসকেরা

বেনাপোল সীমান্তে ফেনসিডিলসহ ইউপি সদস্য আটক

Kishori
হালনাগাদ: রবিবার, ১৯ জুলাই, ২০২০

মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোলঃ বেনাপোল সীমান্ত থেকে ১০০ বোতল ফেনসিডিলসহ বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল মোমিনকে (৪০) আটক করেছে যশোর র‌্যাব-৬ এর সদস্যরা।
রোববার (১৯ জুলাই) দুপুরে বেনাপোল পোর্ট থানার শিবনাথপুর বারোপোতা গ্রামের কদমতলা সড়কের তিন রাস্তার মোড় থেকে তাকে আটক করা হয়।
আটক মোমিন শিবনাথপুর বারোপোতা গ্রামের মৃত সাইফুর রহমানের ছেলে। সে বর্তমানে পুটখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।
যশোর র‌্যাব-৬ এর পরিচালক ল্যাপটেন্যান্ট সরোয়ার হোসাইন জানান, বেনাপোল সীমান্তের শিবনাথপুর বারোপোতা গ্রামের কদমতলার তিন রাস্তার মোড়ে মাদক ব্যবসায়ীরা ভারত থেকে ফেনসিডিলের একটি চালান এনে অবস্থান করছে ।এ গোপন সংবাদে সেখানে অভিযান চালিয়ে ১০০ বোতল ফেনসিডিল সহ মোমিনকে আটক করা হয়। পরে উদ্ধারকৃত ফেনসিডিলসহ তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে ।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, মোমিন নামে এক ইউপি সদস্যকে ফেনসিডিলসহ যশোর র‌্যাব-৬ এর একটি দল থানায় হস্তান্তর করেছে। এবং তাকে যশোর আদালতে সোপর্দ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..