× Banner
সর্বশেষ
১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেবে সরকার, ৮০ হাজারই নারী – স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রতি শনিবার ‘পাবলিক হিয়ারিং ডে’ পালন করবে ডিএসসিসি প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি – স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর হঠাৎ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, অর্ধেক চিকিৎসকই অনুপস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) প্রোগ্রামে ভর্তি কার্যক্রমে অনলাইনে আবেদনের সময়বৃদ্ধি ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া: ওয়াশিংটন পোস্ট নড়াইলে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে অনৈতিক অর্থ লেনদেনের অভিযোগ গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া ইরানি যুদ্ধজাহাজ ও ১৮৩ নাবিক আশ্রয় দিল ভারত

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

বেনাপোল সীমান্তে দুই কোটি টাকার স্বর্ণসহ চোরাকারবারী আটক 

Kishori
হালনাগাদ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
স্বর্ণসহ চোরাকারবারী আটক 

যশোরের বেনাপোল সীমান্ত থেকে প্রায়  কোটি টাকা মূল্যের ১.০৪৯ কেজি ওজনের ৯টি স্বর্ণের বারসহ মনিরুজ্জামান (৩৭) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৭ অক্টোবর) গভীর রাতে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর পুটখালী বিওপি’র একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি জানিয়েছেন, উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৮০ লাখ ৫২ হাজার ২৪১ টাকা। আটককৃত মনিরুজ্জামান যশোর জেলার বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের উত্তরপাড়ার কাদের আলী সর্দারের ছেলে।
বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়-পুটখালী সীমান্ত এলাকা দিয়ে স্বর্ণের একটি চালান অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে পাচার হতে পারে। এমন খবরের ভিত্তিতে ২১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার এর নির্দেশনায় সহকারী পরিচালক মোঃ সফিয়ার রহমানের নেতৃত্বে পুটখালী বিওপি’র একটি টহল দল অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় টহল দল পুটখালী গ্রামের উত্তরপাড়া এলাকায় সন্দেহভাজন এক ব্যক্তিকে থামতে বললে তিনি পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাকে আটক করা হয়। এসময় তার শরীর তল্লাশিতে কোমরে কস্টেপ দিয়ে অভিনব কায়দায় লুকানো ১.০৪৯ কেজি ওজনের ৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। একইসাথে তার কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
এ বিষয়ে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)’র অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানায়, উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৮০ লাখ ৫২ হাজার ২৪১ টাকা এবং মোবাইল ফোনের মূল্য ১ হাজার টাকা। মোট সিজার মূল্য ১ কোটি ৮০ লাখ ৫৩ হাজার ২৪১ টাকা। এ সংবাদ লেখা পর্যন্ত উদ্ধারকৃত স্বর্ণ ট্রেজারি অফিস যশোরে এবং মোবাইল ফোনসহ আটক ব্যক্তিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে বলে জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..