× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় অবৈধভাবে দখলকৃত খাল উদ্ধার চাঁদাবাজদের ধরতে অফিসের গেটে তালা মেরে মাদারীপুর রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্যর অভিযান খেলাধুলার মাধ্যমেই সকল ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ করা হবে -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাটকা সংরক্ষণ সপ্তাহ ৭-১৩ এপ্রিল, ইলিশ বাড়াতে সমন্বিত উদ্যোগ জরুরি -মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী পাকিস্তান-বাংলাদেশ ‘নলেজ করিডোর’ উদ্যোগে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর গুরুত্বারোপ নড়াইলে বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণপদ আর্চয্যকে কুপিয়ে ও পিটিয়ে জখম পারস্পরিক সহযোগিতা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে ভারতীয় হাই কমিশনের বৈঠক আবারও ভূমধ্যসাগরে নৌকাডুবি: ১০৫ অভিবাসীর মধ্যে ৭০ জন নিখোঁজ বর্তমান সরকারের প্রথম একনেক বৈঠক আজ: ১১,৫৭৮ কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদনের প্রস্তাব সংরক্ষিত নারী আসনের নির্বাচনী তফসিল ঘোষণা হতে পারে আজ

বেনাপোল বন্দরে পেঁয়াজের কেজি ২১০ টাকা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯

স্টাফ রিপোর্টার বেনাপোলঃভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় বেনাপোল বন্দরে পেঁয়াজের বাজার আকাশ ছোঁয়া। এর নেতিবাচক প্রভাব পড়েছে সাধারণ ক্রেতাদের ওপর। বর্তমানে বেনাপোল বন্দরে খুচরা বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে ২০০ থেকে ২১০ টাকা।
পেঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে ক্রেতা বন্দর শ্রমিক রফিকুল ইসলাম বলেন, তার দৈনিক আয় ২৫০ থেকে ৩০০ টাকা। যদি পেঁয়াজের কেজি ২০০ টাকা হয় তাহলে চাল-ডাল কিনবেন কিভাবে?
বেনাপোল পৌরসভার কাঁচাবাজারের খুচরা পেঁয়াজ বিক্রেতা লিটন জানান, তাদেরকে প্রতিকেজি পেঁয়াজ ১৯০ থেকে ১৯৫ টাকায় কিনতে হচ্ছে। তারা বাজারে ২’শ থেকে ২১০ টাকায় বিক্রি করছেন।
বেনাপোল স্থলবন্দরের ট্রাফিক পরিচালক নজরুল ইসলাম বলেন, গত ২৪ অক্টোবর সর্বশেষ প্রতি মেট্টিক টন ৮৫৫ ডলার মূল্যে ভারত থেকে ২৭ মেট্টিক টন পেঁয়াজ আমদানি হয়। এরপর আর কোন পেঁয়াজের চালান বেনাপোল বন্দরে প্রবেশ করেনি।
বেনাপোল আমদানি-রফতানি সমিতির সহসভাপতি আমিনুল হক বলেন, বাইরের দেশ থেকে যে পরিমাণ পেঁয়াজ আমদানি হচ্ছে তা চাহিদার তুলনায় কম। যার কারণে বাজারে পেঁয়াজের দাম বেড়েই চলছে। ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হলেই বাজার পূর্বের জায়গায় ফিরে আসবে।


এ ক্যটাগরির আরো খবর..