× Banner
সর্বশেষ
উত্তর ইরাকের খোর মোর গ্যাসক্ষেত্রে ড্রোন হামলার দাবি আজ ১১ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ (১১ শ্রাবণ)  ২৮ জুলাই মঙ্গলবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা

নিউজ ডেক্স

বেনাপোল বন্দরে ট্রাক চাপায় নববধু নিহত

admin
হালনাগাদ: রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২
বেনাপোল বন্দরে ট্রাক চাপায় নববধু নিহত

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ যশোরের বেনাপোল স্থলবন্দর এলাকায় আমদানি পন্য পরিবহনকারী একটি ট্রাকের চাপায় সুমাইয়া আক্তার নামে এক নববধু নিহত হয়েছে। এঘটনায় ঘাতক চালককে আটক ও ট্রাক জব্দ করেছে পুলিশ।

রোববার দুপুর ১ টায় বেনাপোল বন্দরের ১ নাম্বও গেটের সামনে এ দূর্ঘটনা ঘটে।

নিহত নারী বেনাপোল পৌরসভার নারানপুর গ্রামের সাইফুল ইসলাম লিমনের স্ত্রী। মাত্র ৪ মাস আগে বিয়ে হয় এ নববধুর।

প্রতক্ষ্যদর্শী পথচারী নাজমুল জানান, ব্যাটারী চালিত ইঞ্জিন ভ্যানে চড়ে নারী বেনাপোল বাজার থেকে কেপোস্টের দিকে যাচ্ছিলেন। এসময় বন্দরে পণ্য পরিবহন করতে আসা একটি দ্রুতগামী একটি ট্রাক ভ্যানটিকে ঢাক্কা দিলে যাত্রী নারী উল্টে ট্রাকের চাকার নিচে পড়ে গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আহত নারীকে মৃত্যু ঘোষণা করে।

বেনাপোল পোটথানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মামুন খান বলেন, ট্রাক চাপায় নারী নিহতের ঘটনায় ঘাতক চালককে আটক ও ট্রাকটি জব্দ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..