× Banner
সর্বশেষ
আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

বেনাপোল যশোর প্রতিনিধি

বেনাপোল পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় যুবদল নেতা ইমদাদুল হক ইমদাদ

ACP
হালনাগাদ: শনিবার, ৪ জুলাই, ২০২৬
ইমদাদুল হক ইমদাদ

আসন্ন বেনাপোল পৌরসভা নির্বাচনকে সামনে রেখে স্থানীয় রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তৃণমূলের পরীক্ষিত ও জনপ্রিয় যুবনেতা ইমদাদুল হক ইমদাদ। তিনি বর্তমানে যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করছেন।
দলীয় নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষের মতে, তরুণদের অহংকার, নির্লোভ ও নিরহংকার এই নেতাকে আসন্ন পৌর নির্বাচনে দল থেকে মূল্যায়ন করা হলে বিএনপির বিজয় সুনিশ্চিত। ত্যাগী এই ছাত্রনেতা দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে দলকে সুসংগঠিত করতে নিরলস কাজ করে যাচ্ছেন।
ইমদাদুল হক ইমদাদের সততা, কর্মদক্ষতা ও পরিচ্ছন্ন ভাবমূর্তি ইতিমধ্যে পৌর এলাকায় সর্বমহলে প্রশংসিত হয়েছে। শুধু রাজনৈতিক অঙ্গনেই নয়, সামাজিক ও পরিবেশবান্ধব কর্মকাণ্ডেও তিনি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
সম্প্রতি বেনাপোল পৌরসভা এলাকার সৌন্দর্যবর্ধন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় তিনি ব্যক্তিগত উদ্যোগে কয়েক দফায় বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করেছেন, যা সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
স্থানীয়রা জানান, ছাত্রজীবন থেকেই ইমদাদুল হক ইমদাদ যেকোনো দুর্যোগ-দুর্বিপাকে অসহায় ও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। করোনাকালীন সংকট থেকে শুরু করে সাধারণ মানুষের যেকোনো বিপদে সাধ্যমতো সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তিনি।
পৌর এলাকার সচেতন ভোটার ও তৃণমূল বিএনপির একাংশের অভিমত, বেনাপোলের উন্নয়ন, নাগরিক সুবিধা নিশ্চিতকরণ এবং মাদকমুক্ত-আধুনিক পৌরসভা গঠনে ইমদাদুল হক ইমদাদের মতো সৎ, যোগ্য ও তারুণ্যের দীপ্ত প্রতীকের বিকল্প নেই। দল তাকে মনোনয়ন দিলে সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে বেনাপোল পৌরসভাকে একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে বলে তারা আশা প্রকাশ করেন।


এ ক্যটাগরির আরো খবর..