× Banner
সর্বশেষ
শার্শায় বিএনপি নেতা এ্যাডভোকেট মিন্টুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কোটি টাকার ‘ঢেউ’য়ে ডুবল ৩ শতাধিক আমানতকারী ‎পাইকগাছায় এনজিওর নামে অভিনব প্রতারণা! নির্বাহী পরিচালক উধাও পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০টি ফ্যান চুরি হয়েছে স্পেন বাংলাদেশি কমিউনিটির ১ লাখ সদস্য পূর্তি উদযাপনে মাদ্রিদে জমকালো চা চক্র ও কেক কাটিং দেশে হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু  পাইকগাছায় সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলীর ১১ তম মৃত্যু বার্ষিকী পালিত রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার হওয়ায় আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী গ্রামাঞ্চলে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না – রুমিন ফারহানা বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী অটোমোবাইল নির্মাতা বিওয়াইডি শ্যামনগরে এক শিশুর গলায় ফাঁস লাগিয়ে মৃত্যু

বেনাপোল যশোর প্রতিনিধি

বেনাপোল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদারের বিরুদ্ধে মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ACP
হালনাগাদ: রবিবার, ৭ জুন, ২০২৬
সংবাদ সম্মেলন

যশোরের বেনাপোল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার, তার ছেলে ও ভাতিজাদের বিরুদ্ধে দায়ের করা মামলাকে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন পৌরসভার ৯টি ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকরা।
এ দাবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা অভিযোগ করেন, একটি মহল রাজনৈতিক ও সামাজিকভাবে ইসরাফিল সরদারকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে তার পরিবারের সদস্যদের মামলায় জড়িয়েছে।
রবিবার (৭ জুন) বিকেল ৬টার সময় বেনাপোল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বেনাপোল পৌরসভার ৯টি ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
লিখিত বক্তব্যে ছোটআঁচড়া ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সবুর বলেন, ঘটনার দিন বিকেলে ইসরাফিল সরদারের ছেলে ও ভাতিজারা ব্যক্তিগত একটি বিষয় নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তি সোহাগের অফিসে গিয়েছিলেন। সেখানে কাউকে না পেয়ে তারা ফিরে আসেন। কিন্তু পরবর্তীতে সংঘটিত হামলা ও গুলিবর্ষণের ঘটনায় তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে, যা তাদের কাছে প্রশ্নবিদ্ধ বলে মনে হচ্ছে।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বর্তমানে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, ব্যবসা প্রতিষ্ঠান ও স্থাপনায় সিসিটিভি ক্যামেরা রয়েছে। তাই আইনশৃঙ্খলা বাহিনী যদি সিসিটিভি ফুটেজ, মোবাইল ফোনের লোকেশন এবং অন্যান্য প্রযুক্তিগত তথ্য যাচাই করে, তাহলে প্রকৃত ঘটনা ও দায়ীদের শনাক্ত করা সম্ভব হবে।
তারা বলেন, ‘আমরা চাই আইন তার নিজস্ব গতিতে চলুক। প্রকৃত অপরাধী যে-ই হোক, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। তবে কোনো নিরপরাধ ব্যক্তি যেন রাজনৈতিক বা ব্যক্তিগত প্রতিহিংসার শিকার না হন, সেটিও নিশ্চিত করতে হবে।’
সংবাদ সম্মেলন থেকে প্রশাসনের প্রতি চার দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো- ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত, সিসিটিভি ফুটেজ ও ডিজিটাল তথ্য-উপাত্ত যাচাই, প্রকৃত অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং নিরপরাধ ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহার।
বক্তারা আশা প্রকাশ করেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটিত হবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। একই সঙ্গে তারা গণমাধ্যমের মাধ্যমে বিষয়টি জনসম্মুখে তুলে ধরার আহ্বান জানান।
উল্লেখ্য, গত ৫ জুন বেনাপোল চেকপোস্টে এক ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, প্রাণনাশের হুমকি এবং বাড়িতে গুলিবর্ষণের অভিযোগে “ছোটআঁচড়া ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার, তার ছেলে ও ভাতিজাদের বিরুদ্ধে” পোর্ট থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী ব্যবসায়ী সোহাগ আলী। তারই প্রতিবাদে এ সংবাদ সম্মেলন করেছে বেনাপোল পৌরসভার ৯টি ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকরা।


এ ক্যটাগরির আরো খবর..