× Banner
সর্বশেষ
দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উপদ্রুত এলাকায়  আশ্রয় ও ত্রাণ কার্যক্রম বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি

বেনাপোল যশোর প্রতিনিধি

বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ৭১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই নারী আটক 

ACP
হালনাগাদ: রবিবার, ১৯ জুলাই, ২০২৬
দুই নারী আটক 
দুই নারী আটক 

যশোরের বেনাপোল পোর্টথানা পুলিশ অভিযানে ৭১ পিচ ইয়াবা ট্যাবলেট ও মাদকদ্রব্য বিক্রয়ের নগদ ১৯৭৪০/- টাকা সহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পোর্টথানা পুলিশ।
আটক আসামি হলেন,বেনাপোল পোর্টথানাধীন নারানপুর কেলেরকান্দা গ্রামের ফিরোজের স্ত্রী সালমা খাতুন (৩৮) ও শহিদ হোসেনের স্ত্রী আমেনা খাতুন (৪৫) উভয় সাং-নারানপুর কেলেরকান্দা,
থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর।
রোববার (১৯ জুলাই) দুপুরে পুলিশ জানায়, শনিবার  ১৮ জুলাই রাত সাড়ে নয়টার সময় বেনাপোল পোর্ট থানাধীন নারায়নপুর কেলেরকান্দা গ্রামস্থ পলাকত আসামী ফিরোজ এর বসত বাড়ির শয়ন কক্ষের মধ্যে হইতে ৭১ পিচ ইয়াবা ট্যাবলেট ও মাদকদ্রব্য বিক্রয়ের নগদ ১৯৭৪০/- টাকাসহ নারী পুলিশের সহায়তা শালিনতা বজায় রেখে দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেন এবং অপর পলাতক আসামীকে সুকৌশলে পালিয়ে যায়।
মাদকদ্রব্য উদ্ধার অভিযান ও পলাতক আসামীকে গ্রেফতারের চেষ্টা শেষে উক্ত ঘটনার বিষয়ে এসআই মোহাম্মাদ মামুন শেখ বাদী হয়ে অত্র থানায় হাজির হয়ে একটি লিখিত এজাহার দায়ের করিলে উক্ত এজাহারের ভিত্তিতে আসামীদের বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করা হয়েছে।
বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশরাফ হোসেন জানান,গ্রেফতারকৃত আসামীদের ১৯/০৭/২০২৬ তারিখে পুলিশ প্রহরায় বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা।


এ ক্যটাগরির আরো খবর..