× Banner
সর্বশেষ
আক্রমণ-পাল্টা আক্রমণের প্রথমার্ধ, ঘানা-পানামা ম্যাচ গোলশূন্য সমতায় আজ বৃহস্পতিবার (১৮ জুন) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ আষাঢ় বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২০২৬ ফিফা বিশ্বকাপ: গোলবন্যার রোমাঞ্চকর ম্যাচে ক্রোয়েশিয়াকে উড়িয়ে ইংল্যান্ডের শুভ সূচনা জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার – প্রধানমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় মৎস্য দপ্তরের মোবাইল কোর্ট: লাখো পার্শে পোনা অবমুক্ত, ২ ব্যবসায়ীকে আর্থিক দণ্ড কপোতাক্ষ নদে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, গভীর ঘের ভরাট করে ইটভাটার নীলনকশা দূর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠস্বর: মধুখালীতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বেনাপোলে ৫০ হাজার ইউএস ডলারসহ পাচারকারী আটক

admin
হালনাগাদ: শনিবার, ১৪ জুলাই, ২০১৮

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ বেনাপোল(যশোর):  বেনাপোল সীমান্ত পথে ভারতে পাচারের সময় ৪২ লাখ টাকা মুল্যের ৫০ হাজার ইউএস ডলারসহ আক্তারুল ইসলাম(৩০) নামে পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) সদস্যরা।

শনিবার(১৪ জুন) বিকাল ৩ টার দিকে ভারত সীমান্তবর্তী এলাকা বেনাপোলের খলসি বাজার এলাকা থেকে ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যা বৈদেশিক মুদ্রার চালানটি আটক করে।  আটক পাচারকারী হলেন, বেনাপোল পোর্টথানাধীন বালুন্ডা গ্রামের ইউছুফ আলীর ছেলে।

 বিজিবি জানায়, তাদের কাছে গোপন খবর আসে বিপুল পরিমানে বৈদেশিক মুদ্রার একটি চালান পাচার হবে। পরে বিজিবি সীমান্তে নিরাপত্তা জোরদার করে। এক পর্যায়ে  পাচারকারীকে খলসি বাজার সংলগ্ন পাঁকা রাস্তার উপরে মটর সাইকেল গতিরোধ করা  হয়। পরে তার কাছ থেকে ৫০ হাজার ইউএস ডলার পাওয়া যায়।

২১ বিজিবির ভারপ্রাপ্ত কমান্ডিং অফিসার মেজর সৈয়দ সোহেল আহম্মদ জানান, জব্দকৃত ডলারসহ পাচারকারীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দের প্রক্রিয়া চলছে বলেও জানান  তিনি।


এ ক্যটাগরির আরো খবর..