× Banner
সর্বশেষ
সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে – মহিলা পরিষদ কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু

বেনাপোলে ২১ আগষ্ট গ্রেনেড হামলাকারিদের ফাঁসির দাবিতে এবং জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদ বিরোধি লাঠি মিছিল

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০১৬

বেনাপোল প্রতিনিধিঃ ২১ শে আগষ্ট গ্রেনেড হামলা কারিদের ফাঁসির দাবিতে এবং বিএনপি জামাতের জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ বিরোধি বিক্ষোভ লাঠি মিছিল বের করে বেনাপোল পৌর আওয়ামী -যুবলীগ  ও শ্রমিলীগ নের্তৃবৃন্দ।

মঙ্গলবার বেলা  সাড়ে ৪ টার সময় যুবলীগ নেতা রাশেদ আলীর নের্তৃত্বে  এ মিছিল বের হয় বেনাপোল বন্দরের ২নং গেট থেকে। লাঠি  মিছিলটি বেনাপোল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বিভিন্ন শ্লোগান দিয়ে। ২১ আগষ্ট গ্রেনেড হামলাকারিদের ফাঁসির দাবিতে মিছিলে আরো অংশ গ্রহন করেন বেনাপোল পৌর আওয়ামীলীগ নেতা এবং সাবেক কমিশনার  আ: মতিন টেনা, বেনাপোল শ্রমিক ইউনিয়নের সভাপতি মগর আলী, ৭ নং ওয়ার্ডের কমিশনার সাবুর আলী, আওয়ামীলীগ নেতা আলীকদর প্রমুখ।

লাঠি মিছিল শেষে শ্রমিক ইউনিয়নের সামনে বক্তব্য রাখেন যুবলীগ নেতা বেনাপোল পৌর কমিশনার ও স্থল বন্দর  বেনাপোল শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক রাশেদ আলী। তিনি বলেন জননেত্রী শেখ হাসিনার সভামঞ্চে যারা ২০০৪ সালে গ্রেনেড হামলা করে ২৪ জন লোককে হত্যা করেছে তাদের অনতি বিলম্বে বিচার কার্য শেষ করে ফাঁসি দিতে হবে।  দেশে যে সমস্থ বিএনপি এবং জামাতের জঙ্গী ও সন্ত্রাসীরা রয়েছে তাদের চিহিৃত করে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে সরকারের প্রতি আহ্বান রাখে।

তিনি আরো বলেন ভারী বর্ষনের ফলে সীমান্ত অঞ্চলে পানি জমে থাকায় প্রশাশনের নজরদারি ফাঁকি দিয়ে যাতে সীমান্ত টপকিয়ে ভারতে কোন জঙ্গী সন্ত্রাসী পালাতে না পারে সে জন্য তিনি প্রশাশনকে সীমান্ত অঞ্চলে সজাগ থাকার আহবান জানান।


এ ক্যটাগরির আরো খবর..