× Banner
সর্বশেষ
ক্ষমতার চাকচিক্য ছাপিয়ে অসাধারণ হয়েও সাধারণ জীবন যাপন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার (৩০ মার্চ) রাশিফল ও রাশি অনুসারে আপনার জন্য পরামর্শ আজ ৩০ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইশতেহার বাস্তবায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত জাপানি শিক্ষকদের মাধ্যমে ভাষা শিখবে বাংলাদেশিরা শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১

স্টাফ রিপোর্টার বেনাপোল

বেনাপোলে হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

Kishori
হালনাগাদ: বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

যশোরের বেনাপোল সীমান্তের সাদিপুর গ্রাম থেকে ১০ গ্রাম হেরোইনসহ মো. মাসুম বিল্লাহ (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক মাসুম বিল্লাহ বেনাপোল নামাজ গ্রামের হাফিজুর রহমানের ছেলে।
বুধবার দুপুরে বেনাপোল সাদিপুর গ্রামে টুকুর বাড়ি থেকে হেরোইনসহ মাসুম বিল্লাহ কে হাতে নাতে আটক করা হয়। এসময় সাদিপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে টুকু পালিয়ে যেতে সক্ষম হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে তারা নিজ বাড়ীতে সংরক্ষণ করে অন্যত্র সরবরাহের পরিকল্পনা গ্রহণ করছে। পরবর্তীতে টুকুর বাড়িতে অভিযান পরিচালনা করে মাসুম বিল্লাহ কে ১০ গ্রাম হেরোইন সহ হাতেনাতে আটক করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী টুকু পালিয়ে যায়।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত বলেন, মাদক বিক্রির সময় হাতে নাতে একজন কে আটক করা হয়। এ ব্যাপারে থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামীকে আটকের চেষ্টা চলছে।


এ ক্যটাগরির আরো খবর..