× Banner
সর্বশেষ
নারীর অগ্রযাত্রায় আরেক ধাপ এগিয়ে গেল জাতীয় সংসদ সংরক্ষিত নারী আসন—ক্ষমতায়নের আড়ালে নিয়ন্ত্রণের রাজনীতি আজ ৪ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ বৈশাখ সোমবার (৪ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংরক্ষিত নারী আসন: প্রতিনিধিত্বের বিস্তার, নাকি প্রতীকী অন্তর্ভুক্তি? সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণ শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী

বেনাপোলে যুবককে গলা কেটে হত্যা

admin
হালনাগাদ: সোমবার, ২১ মার্চ, ২০১৬

 

বেনাপোল প্রতিনিধি:বেনাপোল পৌরসভার বড়আঁচড়া গ্রামে সাহেদ হাসান টুনু (২৮) নামে এক যুবককে পুর্বশত্রুতার জের ধরে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার বিকেল ৪ টার সময় এ ঘটনা ঘটে।
মৃত সাহেদ হাসান টুনু ঝিকরগাছা উপজেলার কুটুপাড়া গ্রামে আ: আলীম এর ছেলে। সে বেনাপোল দুর্গাপুর গ্রামে কবিরের বাড়িতে স্ব-স্ত্রীকে নিয়ে ভাড়া থাকে।
এলাকাবাসি জানায় বড়আচঁড়া গ্রামের ওম্বর আলীর ছেলে সোবহানের বাড়িতে ঘরের ভিতর চিৎকারের শব্দ শুনে সেখানে গিয়ে দেখা যায় এক যুবক গলা কাটা অবস্থায় পড়ে রয়েছে। এবং দুর্বৃত্তরা তাকে গলা কেটে দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

সাথে সাথে বেনাপোল পোর্ট থানায় এলাকাবাসি ফোন করে জানালে পোর্ট থানা পুলিশ হাসানকে উদ্ধার করে দ্রুত যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করে।

বেনাপোল পোর্ট থানার ডিউটিরত অফিসার এ এসআই মতিউর রহমান ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান তাকে কেন গলা কেটে হত্যা করা হয়েছে এটা তদন্ত না করে বলা সম্ভব না।
তবে এলাকার একটি সুত্র নাম প্রকাশ না করার শর্তে বলেন মাদকের পাওনা টাকা নিয়ে এ হত্যাকান্ড ঘটতে পারে।


এ ক্যটাগরির আরো খবর..