× Banner
সর্বশেষ
রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান

বেনাপোলে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ অক্টোবর, ২০১৮

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ যশোর (বেনাপোল): যশোরের বেনাপোল পৌরসভার সাদিপুর গ্রামে আহসান (৪২) নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছেন দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দিনগত রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। মৃত আহসান ওই গ্রামের বাসিন্দা।

মৃত আহসানের বড় ভাই ইসমাইল খান  জানান, রাতে তার ছোট ভাই তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফিরছিল। পথে একটি দোকান থেকে সিগারেট নিয়ে টাকা না দিয়ে চলে যাচ্ছিলেন সাদিপুর গ্রামের বল্টুর ছেলে বুনো আক্তার ও তার বন্ধুরা। এ সময় আহসান বিষয়টি মীমাংসার চেষ্টা করলে ওই যুবকরা ক্ষিপ্ত হয়ে তাকে পিটিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে মুমুর্ষূ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে স্থানীয়দের দাবি, বুনো আক্তার ও তার সহযোগীদের অত্যাচারে গ্রামের সাধারণ মানুষ অতিষ্ঠ।

বেনাপোল পোর্টথানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহিন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এএসআই শাহিন।


এ ক্যটাগরির আরো খবর..