× Banner
সর্বশেষ
দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায় পরিস্থিতি আরও জটিল হয়েছে – সেনাপ্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক সাপাহারে জাতীয় পুষ্টি সপ্তাহ’র উদ্বোধন অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি যুক্তরাজ্যে বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার বৃত্তির সুযোগ বাড়ানোর আহ্বান শিক্ষা মন্ত্রীর বাস ভাড়া বাড়লো সরকার; প্রতি কিলোমিটারে বাড়লো ১১ পয়সা ইরানের জনগণের জন্য জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী দিল বাংলাদেশ থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ নারী কাবাডি দলের জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বর্তমান হাম পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশিদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা দিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ – কমিশনার প্রণয় কুমার ভার্মা

স্টাফ রিপোর্টার, যশোর

বেনাপোলে বিজিবির বিরুদ্ধে দিনমজুরকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ

যশোরের বেনাপোলে বিজিবির বিরুদ্ধে সোহাগ মিয়া (৩৫) নামে এক দিনমজুরকে মাদকের মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে। ওই দিনমজুরের স্ত্রী রিমা বেগম আজ দুপুরে প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। একইসাথে তারা ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার ও তার মুক্তি দাবি করেছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রিমা বেগম বলেন, তার স্বামী সোহাগ মিয়া ওরফে বড় বাবু শার্শা উপজেলার সাতমাইল (বাগআঁচড়া) এলাকার বাসিন্দা এবং স্থানীয় গরুর হাটে দিনমজুর হিসেবে কাজ করেন।
গত ১৪ সেপ্টেম্বর গভীররাত থেকে পরদিন সকাল ১১ টা পর্যন্ত বিজিবি সদস্যরা তাদের বাড়িতে স্বর্ণের বার উদ্ধারের নামে অভিযান চালায়। সেইসময় তারা বাড়িতে কোন কিছু না পেলেও সোহাগকে ধরে নিয়ে নির্যাতন চালায়। এরপর ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় বিজিবি সোহাগকে ইয়াবা, ফেনসিডিল ও গাঁজাসহ আটক দেখিয়ে মামলা করে। এমনকি ওই মামলায় সোহাগের ছোট ভাই মিলনসহ মোট চারজনকে আসামি করা হয়েছে।
সংবাদ সম্মেলনে রিমা বেগম তার স্বামীর মুক্তি ও মিথ্যা অভিযোগে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান।


এ ক্যটাগরির আরো খবর..