× Banner
সর্বশেষ
৩ মে থেকে সারা দেশে হামের টিকা -স্বাস্থ্যমন্ত্রী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে-স্কেল তীব্র ঝোড়ো হাওয়া-বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস আজ রোববার (৫ এপ্রিল) থেকে নতুন সূচিতে চলবে অফিস আজ থেকে ৩০টি উপজেলায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার আজ রবিবার (৫ এপ্রিল) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ এপ্রিল রবিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী

বেনাপোল যশোর প্রতিনিধি

বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-২ 

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-২ 

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং মালিকবিহীন বিপুল পরিমান অবৈধ চোরাচালানী মালামালসহ দুই চোরাকারবারিকে  আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ  বিজিবি সদস্যরা।
আটক আসামি হলেন,বেনাপোল পোর্টথানার ছোট আঁচড়া গ্রামের মৃত বাবর আলীর ছেলে শরিফুল ইসলাম (৩৩) ঝিকরগাছা থানার কৃষ্ণনগর গাজীপাড়া গ্রামের শামসুর রাহমানের ছেলে  (১) মিলন বাদশা (৪০)।
মঙ্গলবার ( ৩১ মার্চ ২০২৬) দিনব্যাপী বিজিবি এর বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং এবং আমড়াখালী চেকপোষ্টের সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ৩৯৭৩ পিস ইয়াবা, ২ কেজি গাঁজা, ১৪২ টি শাড়ী, ৩ কেজি জিরা, ২ টি মোবাইল,৬ কেজি কিসমিস, ৫৭২৯ টি খাদ্য সামগ্রী, নগদ ৯৬১০/- টাকা, ১২০১২ টি চকলেট এবং ৬৬৫৭ টি কসমেটিক্স সামগ্রী আটক করে।
আটককৃত মালামালের মূল্য ৫৩,৮৪,৩১০/-(তিপ্পান্ন লক্ষ চুরাশি হাজার তিনশত দশ) টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।
সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।এবং আটক আসামি যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।


এ ক্যটাগরির আরো খবর..