× Banner
সর্বশেষ
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ৫১২ দেশে হাম উপসর্গে প্রাণ গেল ৩ শিশুর, মৃত্যু বেড়ে ৮২৮ বাংলাদেশকে কম দামে ইউরিয়া সার দিতে চায় রাশিয়া মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী ক্ষমতার পালাবদলে বদলে গেছে রাজনৈতিক অবস্থান,শৈলকুপায় ইছহাক হোসেনকে নিয়ে তুমুল আলোচনা ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি তরুণী, বেনাপোল দিয়ে দেশে প্রত্যাবর্তন শিশুর মতোই গাছের চারার পরিচর্যা করতে হবে: তথ্যমন্ত্রী সব ধর্মের প্রতি সহনশীলতা বজায় রেখে নিজ ধর্ম চর্চার আহ্বান তথ্যমন্ত্রীর মানবপাচার প্রতিরোধ ও সীমান্ত ব্যবস্থাপনা শক্তিশালী করতে আইওএমের সহযোগিতা বাড়ানোর ওপর জোর খোলা আকাশের নিচে তাবু টানিয়ে পাঠদান

বেনাপোলে পারিবারিক বিরোধে মারামারির অভিযোগ

ACP
হালনাগাদ: শনিবার, ২৭ জুন, ২০২৬
বেনাপোলে পারিবারিক বিরোধে মারামারির অভিযোগ

যশোরের বেনাপোল পোর্ট থানার নারায়ণপুর (নতুনপাড়া) গ্রামে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে মারামারির অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রবাসী তরিকুল ইসলামের স্ত্রী সালমা খাতুন বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় চারজনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে অভিযুক্ত করা হয়েছে একই গ্রামের আব্দুল হামিদের ছেলে আবুল হোসেন (৪৫) ও সালাম (৩৫), আব্দুল হামিদের স্ত্রী হাজেরা খাতুন (৬২) এবং আবুল হোসেনের স্ত্রী আয়েশা খাতুনকে।

অভিযোগপত্রে সালমা খাতুন দাবি করেছেন, গত ১৬ মার্চ ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে অভিযুক্তরা লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা চালান। এতে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা আহত হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার। স্থানীয়ভাবে ঘটনাটি নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত আবুল হোসেন বলেন, “মারামারির একটি ঘটনা ঘটেছিল। পরে আমরা বিষয়টি নিজেদের মধ্যে মীমাংসার চেষ্টা করেছি। আমাদের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, তা সঠিক নয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..