× Banner
সর্বশেষ
আজ ৪ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ বৈশাখ সোমবার (৪ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংরক্ষিত নারী আসন: প্রতিনিধিত্বের বিস্তার, নাকি প্রতীকী অন্তর্ভুক্তি? সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণ শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী

বেনাপোলে ট্রেনের ধাক্কায় আহত ২

admin
হালনাগাদ: বুধবার, ৯ জানুয়ারী, ২০১৯

স্টাফ রিপোর্টার বেনাপোল:  বেনাপোলে ট্রেনের ধাক্কায় ইঞ্জিন চালিত টলির চালকসহ দুইজন আহত হয়েছেন।
বুধবার (৯ জানুয়ারি) সকালে বেনাপোলের দিঘিরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- বেনাপোলের রাজবাড়ী গ্রামের রবিউলের ছেলে আমিনুর ও শার্শা উপজেলার মাটিপুকুর গ্রামের আনিসুরের ছেলে হাসান।
স্থানীয়রা জানান, যশোর-বেনাপোল রুটের কমিউনিটি ট্রেনটি খুলনা থেকে যাত্রী নিয়ে বেনাপোল আসছিল। এ সময় দিঘিরপাড় রেলক্রসিংয়ের কাছে পৌঁছালে মাটিবাহী ইঞ্জিনচালিত টলি পার হওয়ার সময় ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে টলির চালক ও তার সহযোগী গুরুতর আহত হন। পরে বেনাপোল ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা আহতদের উদ্ধার করে নিয়ে যায়।
বেনাপোল ফায়ার সার্ভিস স্টেশন অফিসার তৌহিদুর রহমান  জানান, আহতদের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদিকে স্থানীয়দের দাবি, ব্যস্ততম এ সড়কে সব সময় বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করছে। কিন্তু সেখানে রেলগেট না থাকায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা।


এ ক্যটাগরির আরো খবর..