× Banner
সর্বশেষ
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার -স্বরাষ্ট্রমন্ত্রী নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ সিজারিয়ান বাড়ায় শিশুদের অপুষ্টিসহ নানা রোগ বেড়েছে – স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁওয়ে লটকনের জম জমাট ব্যবসা বাংলাদেশে এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং শারীরিক বা কোন সীমাবদ্ধতা শিশুর স্বপ্নপূরণের পথে বাধা হতে পারে না – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সয়াবিন তেলের সব নমুনাতেই মিলল মাইক্রোপ্লাস্টিক, ৯৫ শতাংশ চিনিতে ‘বন্দে মাতরম’-কে অপমান করলেই শাস্তি, ভারতে কঠোর আইন লিবিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক ক্ষমতা নয় মানুষের সেবা এই অঙ্গীকার ধারন করে নিরলসভাবে এগিয়ে চলেছেন মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ

বেনাপোল যশোর প্রতিনিধি

বেনাপোলে জোরদার নির্বাচনী গণসংযোগ: জনতার দোয়ার সাথে শুভেচ্ছা বিনিময় করছেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদাদ

ACP
হালনাগাদ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬
বেনাপোলে জোরদার নির্বাচনী গণসংযোগ
বেনাপোলে জোরদার নির্বাচনী গণসংযোগ

আসন্ন  নির্বাচনকে সামনে রেখে বেনাপোল  পৌর এলাকায় ব্যাপক নির্বাচনী গণসংযোগ চালিয়ে যাচ্ছেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং বেণাপোল পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ।
প্রতিদিনের মতো গণসংযোগকালে তিনি এলাকার সাধারণ মানুষ, বয়োজ্যেষ্ঠ নাগরিক, ব্যবসায়ী ও যুবসমাজের সাথে সরাসরি সাক্ষাৎ করেন এবং তাদের খোঁজখবর নেন।
ছবিতে দেখা যায়, সাধারণ মানুষের মাঝে তার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা রয়েছে। কখনো রিকশা-ভ্যান চালকদের সাথে কোলাকুলি করে আবেগঘন মুহূর্ত ভাগ করে নিচ্ছেন, আবার কখনো বাড়ি বাড়ি গিয়ে বয়স্ক মা-বোনদের হাতে তুলে দিচ্ছেন নিজের লিখিত প্রতিশ্রুতি ও লিফলেট।
গণসংযোগকালে তিনি এলাকার বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, “বেণাপোলকে একটি আধুনিক, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত এবং পরিচ্ছন্ন পৌরসভা হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। স্বাস্থ্যসেবা, যুবসমাজের কর্মসংস্থান, নিরাপদ ড্রেনেজ ব্যবস্থা ও আধুনিক নাগরিক সুবিধা সুনিশ্চিত করতে আমি জনগণের সেবক হয়ে কাজ করতে চাই।
সাধারণ মানুষও তাকে কাছে পেয়ে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেন এবং তার এই আন্তরিকতা ও উদ্যোগকে সাধুবাদ জানান।গণসংযোগে স্থানীয় বিএনপি ও যুবদলের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন।


এ ক্যটাগরির আরো খবর..