× Banner
সর্বশেষ
নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ বড়গাঁওয়ের নামে প্রকল্প, রাস্তা হলো বড়চরে, জনমনে ক্ষোভ কৌশলে ঘরে নিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ অতিরিক্ত জ্বালানির জন্য বাংলাদেশের চিঠি পেয়ে যা বললেন প্রণয় ভার্মা কোনো নেতার ভাষণ বাজানো বা শোনানোর জন্য হয়রানি করা উচিত নয় – স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের নির্বাচনি ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে মানবাধিকার পরিস্থিতির সূচক এখন উন্নতির দিকে –  আইনমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান মির্জা ফখরুলের আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের ফায়ার সার্ভিসকে প্রকৃত সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জলবায়ু সংকটের সমাধানে ৩ তরুণ উদ্ভাবক বিজয়ী সিলেটে হাওর হ্যাকাথন ২০২৬ সম্পন্ন

বেইজিংয়ের বন্ধ করে দেওয়া হচ্ছে ২,৫০০ শিল্পকারখানা

admin
হালনাগাদ: রবিবার, ১০ জানুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: এ বছরের মধ্যে রাজধানী বেইজিংয়ের আড়াই হাজার শিল্পকারখানা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চীন।

শিল্পকারখানার বিষাক্ত বর্র্জ্যে গত বছর রাজধানীতে ভয়াবহ দূষণ ছড়িয়ে পড়ে। দূষণের কারণে পাঁচ বারের মতো সেখানে রেড অ্যালার্ট জারি করে সরকার।

এ বছর বেইজিংয়ের ফেংতাই, ফ্যাংশান, তংঝু ও দাশিং জেলার আড়াই হাজার শিল্পকারখানা বন্ধ করে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। ২০১৭ সালের মধ্যে পর্যায়ক্রমে সব কারখানা বন্ধ করে দেওয়া হবে। কিন্তু কম দূষণকারী প্রতিষ্ঠান যেমন, রেস্তোরাঁ, হোটেল, গ্যারেজ ও ¯œানাগারগুলো আগের মতোই থাকবে বলে বার্তা সংস্থা শিনহুয়াকে জানিয়েছেন ভাইস মেয়র লি শিজিয়াং।

আগামী দুই বছরের মধ্যে ছয়টি জেলার সব ধরনের শিল্পকারখানায় কয়লা ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হবে। পাঁচ বছরের মধ্যে ৬০ হাজার বাড়িঘরের জন্য কয়লার পরিবর্তে বিকল্প জ্বালানির ব্যবস্থা করা হবে।

রাজধানীতে এই শীত মৌসুমে বাতাসে দূষণের মাত্রা ব্যাপক আকারে ছড়িয়ে পরে। এ কারণে সরকার পরিকল্পনা নেয় চলতি বছরের মধ্যে কয়লার ব্যবহার ৫০ হাজার টন কমিয়ে আনা হবে। পর্যায়ক্রমে ২০২০ সালের মধ্যে সব ধরনের কয়লাচালিত বয়লার বন্ধ করে দেওয়া হবে।

তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া অনলাই।


এ ক্যটাগরির আরো খবর..