× Banner
সর্বশেষ
গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী বাজেটের দ্বিতীয় অধিবেশন শুরু বিকাল ৩ টায় আজ বিশ্বকাপে শেষ ষোলোতে মাঠে নামছে আর্জেন্টিনা, টিভিতে যা দেখবেন শুরুতেই ডি কেটেলারের গোলে এগিয়ে বেলজিয়াম, নিষেধাজ্ঞা স্থগিতে খেলছেন বালোগান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অধিকতর বাংলাদেশি শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান আজ ২২ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৭ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেরিনোর শেষ মুহূর্তের গোলে পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন মাদারীপুরে আটক মাদক ব্যবসায়ীকে ককটেল ফাটিয়ে ছিনিয়ে নিলো সহযোগিরা, ৩০০ পিস ইয়াবা উদ্ধার শিক্ষা ও অবকাঠামো খাতে বড় পরিবর্তন আসছে শার্শায়: এমপি সাবেরা নাজমুল

নিউজ ডেক্স

আগামী ৪-১০ জুন দেশব্যাপী করোনা টিকার বুস্টার ডোজ উদযাপন সপ্তাহ ঘোষণা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৩১ মে, ২০২২
আগামী ৪-১০ জুন দেশব্যাপী করোনা টিকার বুস্টার ডোজ উদযাপন সপ্তাহ ঘোষণা

আগামী ৪ থেকে ১০ জুন দেশব্যাপী করোনা টিকার বুস্টার ডোজ উদযাপন সপ্তাহ ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এতে ১৮ বছর ও তদূর্ধ্ব সবাইকে বুস্টার ডোজ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, এই ক্যাম্পেইনের আওতায় ১৮ বছর ও তদূর্ধ্ব সবাই দ্বিতীয় ডোজ গ্রহণের ৪ মাস পার হলে তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ গ্রহণ করতে পারবেন।

এই সাত দিনের (৪ থেকে ১০ জুন) যেকোনো দিন নিকটবর্তী টিকাকেন্দ্রে গিয়ে ভ্যাকসিনের তৃতীয় বা বুস্টার ডোজ গ্রহণ করতে বলেছে অধিদপ্তর।

ফেসবুক পোস্টে আরও বলা হয়েছে, সব টিকাকেন্দ্রে সকাল ৯টা থেকে ভ্যাকসিন প্রদান করা শুরু হবে। ভ্যাকসিন গ্রহণের জন্য অবশ্যই টিকা কার্ড সঙ্গে নিয়ে যেতে হবে।

বুস্টার ডোজের পাশাপাশি কোভিড ভ্যাকসিন দেওয়ার স্বাভাবিক কার্যক্রমও চলমান থাকবে। কোভিড -১৯ প্রতিরোধে ভ্যাকসিন একটি কার্যকর সমাধান। কোভিড ভ্যাকসিনের সম্পূর্ন সুফল পেতে অবশ্যই তৃতীয় বা বুস্টার ডোজ ভ্যাকসিন নিতে হবে বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।


এ ক্যটাগরির আরো খবর..