× Banner
সর্বশেষ

নিজস্ব প্রতিবেদক

বুস্টার ডোজের আওতায় ৩ কোটি ৮১ লাখ মানুষ

ACP
হালনাগাদ: শুক্রবার, ২২ জুলাই, ২০২২
বুস্টার ডোজের আওতায় ৩ কোটি ৮১ লাখ মানুষ

করোনা সংক্রমণ রোধে বৃহস্পতিবার (২১ জুলাই) সারা দেশে প্রায় ৮ লাখ মানুষ বুস্টার ডোজ টিকা নিয়েছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত বুস্টার ডোজ টিকা পেয়েছেন ৩ কোটি ৮১ লাখেরও বেশি মানুষ।

স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনার টিকাদানবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। এতে স্বাক্ষর করেছেন অধিদফতরের মেনেজমেন্ট ইনফরমেশন শাখার (এমআইএস) পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. শাহাদাত হোসেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দেশে ভ্যাকসিনেশন কার্যক্রমের শুরু থেকে এখন পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ১২ কোটি ৯৬ লাখ ৩৭ হাজার ৫০৮ জন। এছাড়া দুই ডোজ টিকার আওতায় এসেছেন ১২ কোটি ২ লাখ ৩৮ হাজার ৮২৪ জন। আর বুস্টার ডোজ নিয়েছেন ৩ কোটি ৮১ লাখ ৩৬ হাজার ৯ জন।
এতে আরও বলা হয়, বৃহস্পতিবার সারা দেশে প্রথম ডোজ টিকা দেয়া হয়েছে ১০ হাজার ১৮০ জনকে। দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে ৪৩ হাজার ৭১৮ জনকে। এছাড়াও বুস্টার ডোজ পেয়েছেন ৭ লাখ ৯৪ হাজার ৯২২ জন। এগুলো দেয়া হয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, মডার্না ও জনসন অ্যান্ড জনসনের টিকা।

অধিদফতর জানিয়েছে, দেশে এ পর্যন্ত ৩ লাখ ৭৪ হাজার ১১ জন ভাসমান জনগোষ্ঠী টিকার আওতায় এসেছেন। তাদের জনসন অ্যান্ড জনসনের সিঙ্গেল ডোজ টিকা দেয়া হয়েছে।

প্রসঙ্গত, দেশে করোনার টিকার নিবন্ধন শুরু হয় গত ২৭ জানুয়ারি। ৭ ফেব্রুয়ারি থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়। ১৮ বছর বয়সী যেকোনো মানুষ এখন টিকা নিতে পারছেন।


এ ক্যটাগরির আরো খবর..