মধুখালী প্রতিনিধিঃ আসছে আগামী ১৩ই জানুয়ারী রোজ শুক্রবার ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের চরগয়েশপুর গ্রামের মানুষের উদ্ধ্যোগে বীর মুক্তিযোদ্ধা মরহুম আঃ কুদ্দুস বিশ্বাসের স্মৃতি ধরে রাখার জন্য চরগয়েশপুর হাইস্কুল মাঠ প্রাঙ্গনে এক ক্রিকেট টুর্নামেন্ট-২০১৭ খেলার আয়োজন করা হয়েছে।
উক্ত খেলায় সভাপতিত্ব করবেন ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ওয়াজেদ আলী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন নাহার বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু) খেলা পরিচালনায় থাকবেন মোঃ ইমরুল হাসান কায়েস, মোঃ জাহাঙ্গীর হোসেন সহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। উক্ত খেলা দেখার জন্য সবাইকে আমন্ত্রন রইল।