× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অর্থনৈতিকভাবে দেশ খুব খারাপ অবস্থায়ও সরকার সব কাজ চালিয়ে যাচ্ছে – অর্থমন্ত্রী বেনাপোলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল দেশে চালু হচ্ছে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ প্রতিশ্রুতি রাখবে সরকার, আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী

বিয়ের ২০বছর পরেও স্ত্রীর প্রতি ভালোবাসা এতটুকু কমেনি ৪০বছর বয়সি আফ্রিদির

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০
শহীদ আফ্রিদি

১৯৮০ সালে জন্ম পাকিস্তানের কিংবদন্তি অলরাউন্ডার শহীদ আফ্রিদির। বিয়ে ২০০০ সালে। একে একে ঘর আলো করে এসেছে পাঁচ কন্যা সন্তান। বিয়ের ২০ বছর পরেও স্ত্রীর প্রতি ভালোবাসা এতটুকু কমেনি আফ্রিদির।

বুধবার ২১ অক্টোবর ছিল তাদের বিবাহবার্ষিকী। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে স্ত্রী নাদিয়া আফ্রিদিকে নিয়ে আবেগঘন এক টুইট করেছেন।

বিবাহবার্ষিকীর দিনে তোলা কয়েকটি ছবি টুইটারে আপলোড করেছেন আফ্রিদি। যেখানে তিনি লিখেছেন, ‘আজ সুখী দাম্পত্য জীবনের ২০ বছরে পা রাখলাম। এমন একজন যত্মশীল, বুঝদার এবং আমাদের সন্তানদের জন্য অপূর্ব একজন মা পেয়েছি, আলহামদুলিল্লাহ।’

তবে স্ত্রীর প্রতি অগাধ ভালোবাসা থাকলেও আর দশজন ব্যস্ত স্বামীর মতো বিবাহবার্ষিকীর দিনটি ভুলেই গিয়েছিলেন আফ্রিদি। যদিও অভিমান রাখেননি নাদিয়া। স্ত্রীর এই গুণটিরও আলাদা করে প্রশংসা করলেন আফ্রিদি।

পাকিস্তানের সাবেক এই তারকা অলরাউন্ডার টুইটের পরে অংশে লিখেছেন, ‘আজ আমি বিবাহবার্ষিকীর কথা ভুলে গিয়েছিলাম। কিন্তু সে আমাকে ক্ষমা করে দিয়েছে। তার সুন্দর গুণগুলোর মধ্যে এটিও একটা।’

৪০ বছর বয়সী আফ্রিদি ১৯৯৮ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ২০ বছরের ক্রিকেট ক্যারিয়ারে পাকিস্তানের হয়ে ২৭টি টেস্ট, ৩৯৮ ওয়ানডে আর ৯৯টি টি-টোয়েন্টি খেলেছেন।


এ ক্যটাগরির আরো খবর..