মেহেদী হাসানঃ বাংলাদেশে যৌন কেলেঙ্কারী আর নারী নির্যাতনের আইন অনেক কঠর। কিন্তু তা সত্বেও এ অপকর্মের সংখ্যা মারাত্মক হারে বাড়ছে। অল্প বয়সে প্রেমে জড়িয়ে পরা, পরকীয়া প্রেমের ফাদ, আর যৌন উত্তেজক নেশাজাত দ্রব্য সেবনের কারনে বাড়ছে যৌন কেলেঙ্কারী, অপহরন আর ধর্ষনের মত জগন্যতম অপরাধ। এছাড়া আকাশ সংস্কৃতির প্রভাবে কম্পিউটার, লেপটপ এবং স্মার্ট মোবাইলফোনে পর্নগ্রাফি অবাদ ছাড়াছরি, যৌন কেলেঙ্কারীর প্রধান কারন।
এই ব্যাপারে প্রশাসনের পাশাপাশি সামাজিক সংগঠন ও স্থানীয় সচেতন মহল মানুষকে সচেতন করতে জায়গায় জায়গায় উঠান বৈঠক করেও এর কোন সুফল পাচ্ছে না। উপযুক্ত সাজা না হওয়ায় কারনে প্রতিদিনই কোন না কোন জায়গায় যৌন কেলেঙ্কারীর ঘটনা ঘটছে। রূপগঞ্জ উপজেলা সদর ইউনিয়ন নামা মুশরী এলাকায় ঘটে এমনি এক ঘটনা। তিন মেয়ে নিয়ে অভাবি সংসার দিনমজুর কমুরদ্দিনের। বড় মেয়ে কিছুটা মানষিক প্রতিবন্ধী হাবা গোবা ধরনের। তার বৌ অভাবী সংসারে দু-বেলা দুমুঠো ভাতে যোগান দিতে অন্যের বাড়িতে কাজ করে বেড়ান। আর এমন সুযোগটাই যেন হাতছাড়া করতে চাননি প্রতিবেশী গফুর মিয়ার লম্পট ছেলে শাকিল মিয়া(২২)। প্রেমের নাম করে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রায় দেড় বছর যাবৎ কমরুদ্দিনের বড়মেয়ের সাথে অসামাজিক কার্যকলাপ করে আসছে শাকিল।
গত কয়েকদিন আগে একি পরিবারের মেঝো মেয়েকে বিয়ের প্রস্তাবদেয় শাকিল। এর পরেই বড় মেয়ের সাথে তার অসামাজিক কার্যকলাপের সকল তথ্য ফাশ হয়ে যায়। এদিকে এই সংবাদ পেয়ে কমরুদ্দিনের বড় মেয়ে বিষ পানে অত্মহত্যার চেষ্টা চালিয়েও স্থানীয়দের হাতে ব্যার্থহয়। এই নিয়ে ঐ এলাকায় দেখাদেয় চড়ম উত্তেজনা এবং মেয়েদের নিয়ে বিপাকে পড়েন কমরুদ্দিন। স্থানীয় কয়েকজন মাতব্বর শাকিল মিয়ার কাছে এই ব্যাপারে জানতে চাইলে প্রথমে এই ঘটনা মিথ্যা এবং বানোয়াট বলে জানায় সে। কিন্তু তোপের মুখে ঘটনার সত্যতা বেড়িয়ে আসে।
এই নিয়ে ঐ এলাকার স্থানীয় মেম্বার এবং মাতব্বর গন একটি উঠান বৈঠকের আয়োজন করলে ঐখানে উপস্থিত হননি লম্পট শাকিল। পরে স্থানীয় মাতব্বরদের সহায়তায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। এবং প্রশাসনের সহযোগিতায় ঘটনার সত্যতা যাচাই করতে মেয়েটিকে নারায়ণগঞ্জ জেলা সদর হাসপাতালে ডিএনএ টেষ্ট এর জন্য পাঠানো হয়েছে।
এই ব্যাপারে লম্পট শাকিলকে এমন সাজা দেওয়া হোক যাতে করে প্রতিবন্ধীত দূরের কথা অন্যকোন যুবকছেলেরা তাকে দেখে যেন কোন মেয়ের দিকে কুদৃষ্টি তাকানোর সাহস না পায় এমনটাই এখন এলাকাবাসীর প্রাণের দাবী।