× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা: উত্তেজনা প্রশমনের নতুন অধ্যায় আক্রমণ-পাল্টা আক্রমণের প্রথমার্ধ, ঘানা-পানামা ম্যাচ গোলশূন্য সমতায় আজ বৃহস্পতিবার (১৮ জুন) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ আষাঢ় বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২০২৬ ফিফা বিশ্বকাপ: গোলবন্যার রোমাঞ্চকর ম্যাচে ক্রোয়েশিয়াকে উড়িয়ে ইংল্যান্ডের শুভ সূচনা জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার – প্রধানমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় মৎস্য দপ্তরের মোবাইল কোর্ট: লাখো পার্শে পোনা অবমুক্ত, ২ ব্যবসায়ীকে আর্থিক দণ্ড কপোতাক্ষ নদে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, গভীর ঘের ভরাট করে ইটভাটার নীলনকশা

বিয়ের প্রলোভন দেখিয়ে ছাত্রী ধর্ষণ টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক গ্রেফতার

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০১৬

অলক দাস: টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে এক শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক আব্দুর রহিমের বিরুদ্ধে ৫ম সেমিস্টারের ছাত্রী ধর্ষণের অভিযোগ আনেন।

১ সেপ্টেম্বর বৃহস্পতিবার টাঙ্গাইল মডেল থানায় ওই ছাত্রী বাদী হয়ে মামলা করলে তাকে পুলিশ গ্রেফতার করে। পরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।

ছাত্রী ধর্ষণের ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা ক্যাম্পাসে গত ৩১ আগস্ট বুধবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এক পর্যায়ে তারা ইনস্টিটিউটের দরজা-জানালা ভাঙচুর করে। পরে, টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভূইয়া সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এ ব্যাপারে শিক্ষার্থীদের অভিযোগ, পলিটেকনিকের ৫ম সেমিস্টারের এক ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে শিক্ষক আব্দুর রহিম একাধিকবার ধর্ষণ করেন।

এ ছাড়াও ওই শিক্ষক অশ্লীল ভিডিও চিত্র মোবাইল ফোনের মাধ্যমে ছড়িয়ে দেন। বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগী ছাত্রী ৩১ আগস্ট বুধবার সকালে পলিটেকনিকের অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দেন।

এ খবর ছড়িয়ে পড়লে ক্যাম্পাসে শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষকের বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় আশঙ্কায় ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। কলেজ কর্তৃপক্ষ গতকাল এক জরুরি সভা আহ্বান করে। সভায় অভিযুক্ত শিক্ষককে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত হয় বলে নিশ্চিত করেন পলিটেকনিকের অধ্যক্ষ লুৎফর রহমান।

১ সেপ্টেম্বর বৃহস্পতিবার টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের চিকিৎসক নাসরিন সুলতানা ওই ছাত্রীর মেডিকেল পরীক্ষা করে জানান, প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে।

এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভূইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..