× Banner
সর্বশেষ
বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার – অর্থমন্ত্রী নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনা প্রাণ হারালেন ভ্যানচালক নারী-শিশু নির্যাতন মামলায় বিচার ত্বরান্বিত, এক মাসে ১০ মামলার রায় হাইকোর্টের যশোরের শার্শা থানা পুলিশের অভিযান ১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক  ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা: পুনর্গঠনে ব্যয় হতে পারে ৩৭ বিলিয়ন ডলার ইরানের দক্ষিণাঞ্চলে নতুন হামলার দাবি, হরমোজগানে নিহত ৭ খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের এক্সিট পলিসি, এককালীন সমঝোতায় ঋণ নিষ্পত্তির সুযোগ বাব আল-মান্দেব প্রণালি ঘিরে নতুন উত্তেজনা, বৈশ্বিক জ্বালানি বাজারে বাড়ছে শঙ্কা ঘনীভূত হচ্ছে বঙ্গোপসাগরের লঘুচাপ, আগামী ৫ দিন বৃষ্টি ও ভারী বর্ষণের পূর্বাভাস নারায়ণগঞ্জের কালী মন্দিরে ভাঙচুরের অভিযোগে যুবক আটক, মানসিক অসুস্থতার দাবি পরিবারের

সিঁদুর পরিয়ে বিয়ের নামে ৪ বছর ধরে তরুনীকে ধর্ষণ

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টারঃ নারায়ণগঞ্জে মন্দিরে সিঁদুর পরিয়ে বিয়ের নাম করে চার বছর ধরে প্রেমিকাকে ধর্ষণ করেছেন সজীব আহম্মেদ (২৮) নামের এক যুবক। গতকাল সোমবার সজীবের বিরুদ্ধে সদর মডেল মামলা করেছেন ভুক্তভোগী ওই নারী।
অভিযুক্ত সজীব বন্দর রেললাইন কলাবাগান এলাকার রহমতউল্লার ছেলে।
জানা যায়, সজীব নামে যুবকের সঙ্গে সনাতন ধর্মের ওই নারীর প্রেমের সম্পর্ক হয় সাত বছর আগে। চার বছর আগে শহরের একটি মন্দিরে সিঁদুর পড়িয়ে ধর্মমতে বিয়ে করেন সজীব। তবে বিবাহ নিবন্ধন করেনি তারা। বিবাহ নিবন্ধন করতে বললেও আজ কাল বলে কালক্ষেপণ করে সজীব।
এদিকে বিবাহ নিবন্ধন ছাড়াই চার বছর শারীরিক সম্পর্ক করেন তারা। গত দুই ডিসেম্বর রাতে মামলার বাদীর সঙ্গে শারীরিক সম্পর্ক করার সময় বিবাহের নিবন্ধন করার  বললে সজীব অকথ্য ভাষায় গালমন্দ করে চলে যায়। তখন থেকেই যোগাযোগ বন্ধ রাখে সে।
এ ঘটনায় ওই যুবকের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেন প্রতারণার শিকার নারী।
এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, মামলা হওয়ার পর থেকে আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..