× Banner
সর্বশেষ
ফরিদপুরে সরকারি শিশু পরিবারের কিশোরী অন্তঃসত্ত্বা: দর্জি গ্রেপ্তার, ৫ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন-নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর উন্নয়ন ও প্রকৃতি একসাথে হাতে হাত রেখে চলবে: ‘দ্বিজেন শর্মা পরিবেশ পদক- ২০২৫’ বিতরণ অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী ‘স্ত্রীকে গলা কেটে হত্যা করেছি’ বলে থানায় আত্মসমর্পণ স্বামীর ওআইসির নারী বিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে গেলেন সমাজকল্যাণ মন্ত্রী বাঁশখালীতে পাহাড়ি ঢলের স্রোতে ভেসে নতুন করে দুই শিশুর মৃত্যু দেশের পাঁচ জেলায় বন্যা, ঝুঁকিতে রয়েছে আরও পাঁচ জেলা বন্যা মোকাবিলায় সরকারি কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে বিদ্যুৎ প্রতিমন্ত্রী মান্দায় ডুবেছে ১৯৯ আশ্রয়ণ ঘর, ১৫০০ মানুষের চরম দুর্দশা বিএনপি জুলাই সনদের প্রতিটি দাবি অক্ষরে অক্ষরে পালন করবে – প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বিষক্রিয়ায় দুই শতাধিক আনসার সদস্য অসুস্থ

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Medical-Services.jpg

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় খাদ্য বিষক্রিয়ায় দুই শতাধিক আনসার সদস্য অসুস্থ হয়ে পড়েছেন।

শনিবার দুপুরে সফিপুর আনসার ভিডিপি একাডেমিতে খাবার খেয়ে তারা একে একে অসুস্থ হয়ে পড়েন বলে অভিযোগ উঠেছে। তাদের আনসার একাডেমির নিজস্ব হাসপাতাল ও ব্যারাকে রেখেই চিকিৎসা দেয়া হচ্ছে।

অসুস্থ কয়েকজন আনসার সদস্যরা জানান, গত বৃহস্পতিবার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪১তম জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে গত শনিবার ওই বাহিনীতে দরবার সভা হয়। সভা শেষে দুপুরের পর সবাইকে খবার বিতরণ করা হয়।

ঢাকা থেকে আনা বাবুর্চির রান্না করা খবার খেয়ে শনিবার মধ্য রাত থেকে আনসার সদস্যরা একে একে অসুস্থ হতে শুরু করেন। রোববার  দুপুর পর্যন্ত দুই শতাধিক আনসার সদস্য অসুস্থ হয়ে পড়েন। তাদের আনসার একাডেমির নিজস্ব হাসপাতাল ও ব্যারাকে রেখেই চিকিৎসা দেয়া হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক আনসার একাডেমির এক চিকিৎসক বলেন, খাদ্যে বিষক্রিয়া থেকে তারা অসুস্থ হয়ে পড়েছেন। তবে অনেকেই সুস্থ হয়েছেন।

আনসার বাহিনীর জনসংযোগ কর্মকর্তা মেহেনাজ তাবাসসুম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ১০ হাজার সদস্যের জন্য খাবার দেয়া হয়েছিল। অনেকে খাবার দেরিতে খেয়ে থাকতে পারেন। সে জন্য হয়তো খাবার নষ্ট হয়ে গিয়েছিল। এতে খাদ্যে বিষক্রিয়ার কারণে অনেকেই অসুস্থ হয়েছেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অনেকেই এখন সুস্থ।


এ ক্যটাগরির আরো খবর..