× Banner
সর্বশেষ
দেশের সর্বোচ্চ ১৩০ ফুট ফ্ল্যাগস্ট্যান্ড বা সুউচ্চ মাস্তুল, বেনাপোল সীমান্তে উড়বে গৌরবের পতাকা সিক্সথ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস দেশের বৈজ্ঞানিক অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করবে -আইসিটি মন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক নীতি প্রচলিত আধা-সমাজতান্ত্রিক নীতির মিশ্রণ বিনিয়োগ পরিবেশ নিয়ে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন আজ ৪ এপ্রিল (২০ চৈত্র ) শনিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ চৈত্র শনিবার (৪ এপ্রিল) দিনের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ মূল্যে জ্বালানি আমদানি করছে সরকার -অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী

বিশ্ব রেড ক্রস ও বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস পালন

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৯ মে, ২০১৯

মেহের আমজাদ,মেহেরপুরঃ পতাকা উত্তোলন, র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে মেহেরপুরে বিশ্ব রেড ক্রস ও বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস পালন করা হয়েছে। গতকাল বুধবার সকালে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা এবং রেড ক্রিসেন্টের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের সূচনা করা হয়।

এর পরে বিশ্ব রেড ক্রস ও বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে একটি র‌্যালী বের করা হয়। জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা রেড ক্রিসেন্টের চেয়ারম্যান গোলাম রসুলের নেতৃত্বে র‌্যালীটি জেল শিল্পকলা একাডেমির সামনে থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদে গিয়ে শেষ হয়।

র‌্যলীতে অন্যন্যের মধ্যে জেলা রেড ক্রিসেন্টের সহ-সভাপতি কে. এম আতাউল হাকিম লাল মিয়া, সাধারণ সম্পাদক এ্যাড. খন্দকার একরামুল হক হীরা, সদস্য আসকার আলী, এ্যাড. সফিকুল আলম, আব্দুর রব, কর্মকর্তা আতিয়ার রহমান সোহাগ প্রমুখ উপস্থিত ছিলেন। র‌্যালী শেষে জেলা পরিষদ প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা রেড ক্রিসেন্টের চেয়ারম্যান গোলাম রসুলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি কে. এম আতাউল হাকিম লাল মিয়া, সাধারণ সম্পাদক এ্যাড. খন্দকার একরামুল হক হীরা, সদস্য আসকার আলী, এ্যাড. সফিকুল আলম প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..