× Banner
সর্বশেষ
কামারখালী বাজারের পারিবারিক মন্দিরে শ্রী শ্রী রক্ষা মায়ের কালী পূজা সমপন্ন গুণিজনদের সম্মানিত করলে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর

নিউজ ডেস্ক

বিশ্ব মেধাসম্পদ দিবসে রাষ্ট্রপতির বাণী

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
বিশ্ব মেধাসম্পদ দিবসে রাষ্ট্রপতির বাণী

          আজ ২৬ এপ্রিল ‘বিশ্ব মেধাসম্পদ দিবস’ উপলক্ষ্যে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :

“বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও ২৬ এপ্রিল ‘বিশ্ব মেধাসম্পদ দিবস’ উদ্‌যাপিত হচ্ছে জেনে আমি আনন্দিত। দিবসটির এ বছরের প্রতিপাদ্য ‘IP and Youth : Innovating for a Better Future’ বর্তমান প্রেক্ষাপটে যথার্থ হয়েছে বলে আমি মনে করি।

          বাংলাদেশের জনসংখ্যার একটা বড়ো অংশ হচ্ছে তরুণ। তরুণরাই আগামীদিনে রাষ্ট্র পরিচালনায় নেতৃত্ব দিবে। উদ্ভাবক, নির্মাতা ও উদ্যোক্তা হিসেবে তরুণদের মেধা, শক্তি, কৌতুহল এবং সৃজনশীলতাকে যথাযথভাবে ব্যবহার করা গেলে তা উদ্ভাবনভিত্তিক টেকসই উন্নত ভবিষ্যৎ বিনির্মাণে নিয়ামক হিসেবে কাজ করবে। তরুণদের নব নব উদ্ভাবন তথা মেধাসম্পদের ব্যবহার ও যথাযথ বণ্টনের মাধ্যমে অধিক কর্মসংস্থান সৃষ্টি, জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন এবং সর্বোপরি দারিদ্র্যমোচন সম্ভব বলে আমি মনে করি।

          বিশ্বে যেসব দেশ নবসৃষ্টিতে অগ্রণী তারাই আজ পৃথিবীর নেতৃত্বদানকারী। সম্পদের সীমাবদ্ধতা থাকলেও বাংলাদেশ সৃজনশীলতার দিক থেকে কোনভাবেই পিছিয়ে নেই। তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে দেশের তরুণরা দেশে-বিদেশে তাদের যোগ্যতার প্রমাণ রাখছে। একটি নিরাপদ, টেকসই ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আমাদের তরুণদের মেধার সর্বোত্তম ব্যবহারের উপায় খুঁজে বের করতে হবে। ইতোমধ্যে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উঠে এসে উন্নয়নশীল দেশ হিসেবে নবযাত্রা করেছে। বিশ্বায়নের বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন একটি বড়ো অভিপ্রায়। তরুণ সমাজের অংশগ্রহণে মেধাভিত্তিক শিল্প ও অর্থনীতি গড়ে তোলার মাধ্যমে এটা অর্জন সম্ভব। এজন্য শিল্পোৎপাদনের ক্ষেত্রে সনাতনী প্রযুক্তি ও ধ্যান-ধারণা পরিহার করে মানুষের সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তি কাজে লাগাতে হবে। বিশ্ব মেধাসম্পদ দিবস উদযাপনের প্রাক্কালে আমি দেশের সকল গবেষক, প্রযুক্তিবিদ, শিল্পপতি, ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সকলকে মেধাসম্পদ সংরক্ষণ এবং এর যথাযথ ব্যবহারে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানাচ্ছি।

          আমি ‘বিশ্ব মেধাসম্পদ দিবস’ উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচির সফলতা কামনা করছি।

জয় বাংলা।

খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।”


এ ক্যটাগরির আরো খবর..