× Banner
সর্বশেষ
স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, ধানের শীষের প্রার্থী ও তার সমর্থকদের কারণ দর্শনোর নোটিশ প্রকৃত জনকল্যাণমূলক সরকার গঠন করা হবে -তারেক রহমান নির্বাচন প্রস্তুতির শেষ ধাপ পর্যবেক্ষণের জন্য ঢাকায় ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান নির্বাচনের প্রস্তুত্তি সম্পন্ন, সর্বোচ্চ সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন -ইসি আনোয়ারুল প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে সরকারি কর্মচারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ ঝিনাইদহে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সুনীল কর্মকারের প্রয়াণে সংস্কৃতি উপদেষ্টার শোক প্রকাশ পারস্পরিক সম্মান, ন্যায্যতা ও সমতার ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্কের অঙ্গীকার জামায়াতের ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনি পর্যবেক্ষক প্রতিনিধি দলের বৈঠক নবনির্বাচিত এমপিদের শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার

বিশ্ব তামাকমুক্ত দিবস আজ

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৩১ মে, ২০১৯

তামাকের ক্ষতিকর দিক তুলে ধরে জনসচেতনতা বাড়াতে প্রতিবছর ৩১ মে এ দিবসটি পালন করা হয়ে থাকে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘তামাক করে হৃৎপিণ্ডের ক্ষয়, স্বাস্থ্যকে ভালোবাসি তামাককে নয়’। বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 দেশে তামাক ও তামাকজাতদ্রব্য গ্রহণের কারণে প্রতিদিন ২৭৭ জন মানুষের মৃত্যু ঘটে।

কেউ যদি দিনে একটি করে সিগারেট খায় তাহলে তার হৃদরোগের ঝুঁকি ৫০ শতাংশ এবং স্ট্রোকের ঝুঁকি ৩০ শতাংশ বেড়ে যায় বলে জানিয়েছে মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা-মানস।

সংবাদ সম্মেলনে মানস’র প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বোর্ড এবং জাতীয় তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্সের সদস্য অধ্যাপক ড. অরূপরতন চৌধুরী বলেন, প্রতি এক হাজার টন তামাক উৎপাদনে এক হাজার জন মানুষ মারা যান। তামাকের কারণে দেশে ক্যান্সারে ভুগছে ১৩-১৪ লাখ মানুষ।

প্রতিবছর ক্যান্সারে আক্রান্ত হচ্ছে আড়াই লাখ মানুষ। যার মধ্যে মারা যাচ্ছে দুই লাখ মানুষ। মুখ গহ্বর, স্বরযন্ত্র, জিহ্বা ও ফুসফুস ক্যান্সারে প্রায় ৫০ ভাগের জন্যই দায়ী তামাক ও তামাকজাত দ্রব্য সেবন।

তিনি বলেন, ২০১৬ সালের এক গবেষণায় দেখা গেছে, অধূমপায়ীদের তুলনায় ধূমপায়ীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি দ্বিগুণ, স্ট্রোকের ঝুঁকি তিনগুণ এবং বুক ব্যথার ঝুঁকি ২০ গুণ বেশি থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, দেশে হৃদরোগজনিত মৃত্যুর ৩০ শতাংশ দায়ী ধূমপান তথা তামাক ব্যবহার।

অরূপরতন চৌধুরী বলেন, টোব্যাকো অ্যাটলাসের ২০১৬ সালের তথ্য অনুযায়ী মধ্যম সারির মানব উন্নয়ন সূচকে অবস্থানকারী অন্যান্য দেশের তুলানায় বাংলাদেশে তামাক ব্যবহারজনিত মৃত্যুর হার ২৫ দশমিক ৫৪ শতাংশ বেশি।


এ ক্যটাগরির আরো খবর..